বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪
৩৩০
সারা বিশ্বে প্রায়শ প্রাদুর্ভাব হওয়া মশা-বাহিত ভাইরাস চিকুনগুনিয়ার বিরুদ্ধে ফরাসি-অস্ট্রিয়ান ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ভালনেভার উদ্ভাবিত ভ্যাকসিন নতুন ব্যাপক আকারের পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে। এক গবেষণা প্রতিবেদনে মঙ্গলবার এ কথা বলা হয়েছে।
ভালনেভার ফলাফলগুলোকে চিকুনগুনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সুসংবাদ হিসেবে স্বাগত জানানো হয়েছে তবে, বিশেষজ্ঞরা বলছেন আরও গবেষণার প্রয়োজন রয়েছে। ভাইরাসটির অত্যন্ত বিরল উপস্থিতি থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের লোকদের ওপর পরীক্ষাটি চালানো হয়েছে। খবর এএফপি’র।
বর্তমানে ভাইরাসটির জন্য কোন ভ্যাকসিন বা চিকিৎসার সুযোগ নেই। ভাইরাসটি খুব কমই মারণঘাতি। তবে এতে আক্রান্ত লোকদের জ্বর হয় এবং কখনও কখনও অস্থিসন্ধিতে ব্যথা হয়।
ভালনেভা বলেছে, কোম্পানির ভিএলএ১৫৫৩ নামের ভ্যাকসিনটি, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুমোদনের জন্য আবেদন করার পর স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পর্যালোচনা করেছে।
র্যান্ডোমাইজড প্লেসবো কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়েলস (আরসিটিএস) তৃতীয় পর্যায়ে ভাইরাসের দুর্বল রূপটি ব্যবহার করে ইমিঊন সিস্টেম সক্রিয় করাই ছিল এই ক্লিনিক্যাল ট্রায়েলের লক্ষ্য।
দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুসারে, ২৬৬ জনের একটি উপগোষ্ঠী ভ্যাকসিন পেয়েছেন, তাদের ২৬৩ জন অর্থাৎ ৯৯ শতাংশের অ্যান্টিবডি তৈরি হয়েছে, যা চিকুনগুনিয়া ভাইরাসকে প্রতিহত করতে পারে।
৪,১০০ সুস্থ প্রাপ্তবয়স্কদের উপর একটি বিস্তৃত ট্রায়ালে ভ্যাকসিনটিকে মোটামুটিভাবে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়, যার পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ভ্যাকসিনের মতো।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক