অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নিহত জেলে ও ঝড়ে বিধ্বস্ত পরিবারের মাঝে অর্থ ও টিন বিতরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৯ রাত ১০:৪২

remove_red_eye

১০৪৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় ট্রলার ডুবিতে নিহত ১০ পরিবার ও ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও টিন বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চরফ্যাসনে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক নিহতদের পরিবার প্রতি ২৫ হাজার টাকা ও ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বিধ্বস্ত পরিবারকে নগদ অর্থ ও টিন বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন,চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন,জেলা মৎস্য কর্মকর্তা প্রমুখ। অন্যদিকে ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল করে ঢেউ টিন, শুকনো খাবার ও নগদ ৬ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সরকারি এসব সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস প্রমুখ।
জেলা প্রশাসক জানান, যারা নিহত হয়েছে,তাদেরকে দাফনের জন্য নগদ ২৫ হাজার টাকা দেয়া হয় এবং তারা নিবন্ধিত জেলে হলে আইন অনুযায়ী তাদের পরিবার প্রতি ১ লক্ষ করে টাকা দেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...