অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে প্রতিপক্ষের ঘুষিতে দাঁত হারালেন কিশোর

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুন ২০২৩ রাত ১০:০৩

remove_red_eye

৪৫৬

দৌলতখান সংবাদদাতা: ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনায় শাকিল (১৪) নামে এক কিশোরের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষে ঘুষিতে ওই কিশোরের একটি দাঁত ভেঙে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের মুনাফ ব্যাপারী পোল সংলগ্ন। এ ঘটনায় আহত শাকিল দৌলতখান হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তিনি  ওই গ্রামের তরাব হোসেনের ছেলে। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত শাহার ছেলে নিরব ও নিরবের ছেলে শরীফ।  মঙ্গলবার (১৩ জুন) সাংবাদিকদের শাকিল জানান,  গত শুক্রবার রাত ৮ টায় নানা বাড়ি থেকে আসার পথে পথিমধ্যে এলাকার শরীফের সাথে মিথ্যা অপবাদ নিয়ে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে শরীফ তাঁর বাবা নিরবকে ডেকে এনে শাকিলকে বেধড়ক মারধর করে। এতে করে শাকিলের একটি দাঁত ভেঙে পড়ে যায়। শাকিলের বাবা তরাব হোসেন বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। এসে বিষয়টি জেনে স্থানীয় জনপ্রতিনিধির কাছে জানাই। তাঁরা বিষয়টি মিমাংশা করে দিবে বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু ঘটনার পাঁচদিন অতিবাহিত হলে এখনও এর কোন সুরাহ হয়নি।  তবে অভিযুক্ত নিরব বলেন, তার ছেলের সাথে শাকিলের ঝগড়া হয়েছে। তিনি শাকিলকে কোন মারধর করেন-নি।
সংশ্লিষ্ট ইউপি সদস্য নান্নু মিয়া জানান , শাকিলের পরিবারের লোকজন বিষয়টি মিমাংশার জন্য আমার কাছে আসলেও নিরব গংরা আসেনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...