অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরম আবহাওয়ার কারণে ইউরোপে ১,৯৫,০০০ লোকের মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:০২

remove_red_eye

৩৮২

ইউরোপে চরম আবহাওয়ার কারণে ১৯৮০ সালের পর থেকে প্রায় ১,৯৫,০০০ লোক মারা গেছে এবং ৫৬০ বিলিয়ন ইউরোরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ইউরোপীয় পরিবেশ সংস্থা (ইইএ) বুধবার এ কথা জানায়।
ইইএ তার প্রতিবেদনে বলেছে, ‘১৯৮০ থেকে ২০২১ সালের মধ্যে বন্যা, ঝড়, তাপ ও শৈত্যপ্রবাহ, দাবানল এবং ভূমিধসের কারণে প্রায় ১,৯৫,০০০ লোকের প্রাণহানি ঘটেছে।’
ইইএ বলেছে, ৫৬০ বিলিয়ন ইউরো (৬০৫ বিলিয়ন ডলার) ক্ষতির মধ্যে শুধুমাত্র ১৭০ বিলিয়ন বা ৩০ শতাংশ বীমা করা হয়েছে। চরম আবহাওয়ার প্রভাবের উপর সাম্প্রতিক তথ্য সংগ্রহ করে ইইএ একটি নতুন অনলাইন পোর্টাল চালু করেছে৷
ইইএ বিশেষজ্ঞ আলেকসান্দ্রা কাজমিয়ারজাক এএফপিকে বলেছেন, ‘আরো ক্ষতি রোধ করতে, আমাদের জরুরিভাবে আবহাওয়ার চরম পরিস্থিতির প্রতিক্রিয়া থেকে সরে আসতে হবে। এ জন্য তাদের সক্রিয় প্রস্তুতি নিতে হবে।’ সর্বশেষ তথ্য অনুসারে, তাপপ্রবাহের কারণে এদের ৮১ শতাংশের মৃত্যু হয়েছে এবং ১৫ শতাংশ আর্থিক ক্ষতি হয়েছে।
ইইএ বলেছে, ইউরোপকে তার বয়স্ক জনসংখ্যা রক্ষা করার জন্য ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে প্রবীণরা চরম তাপের প্রতি সংবেদনশীল।
সংস্থাটি বলেছে, ‘বেশিরভাগ জাতীয় অভিযোজন নীতি এবং স্বাস্থ্য কৌশলগুলো কার্ডিওভাসকুলার এবং শ্বাসযন্ত্রের সিস্টেমে তাপের প্রভাবগুলোকে গুরুত্ব দেয়, তবে অর্ধেকেরও কম ডিহাইড্রেশন বা হিট স্ট্রোকের মতো তাপের প্রত্যক্ষ প্রভাবগুলোকে কভার করে।’
২০২২ সালের গ্রীষ্মে বারবার তাপপ্রবাহের কারণে ইউরোপে স্বাভাবিকের চেয়ে বেশি মৃত্যু দেখা গেছে, তবে ২০২২ সালের মৃত্যুর তথ্য বুধবার প্রকাশিত ডেটাতে অন্তর্ভুক্ত করা হয়নি।
ইইএ বলেছে, ২০১৬-২০১৯ সালের মাসিক গড় তুলনায় ২০২২ সালের জুলাই মাসে ৫৩,০০০ বেশি মৃত্যু হয়েছে, যা ১৬ শতাংশ বেশি। যদিও এই সব মৃত্যু  সরাসরি তাপের জন্য দায়ী নয়।
জুন, জুলাই এবং আগস্ট মাসে প্রচন্ড গরমের কারণে স্পেনে ৪,৬০০ জনের বেশী লোকের মৃত্যুর রেকর্ড করা হয়েছে।
ইইএ বলেছে, মানুষের দ্বারা সৃষ্ট জলবায়ু পরিবর্তন ২০২২ সালে খরার ঝুঁকি পাঁচ বা ছয়গুণ বাড়িয়েছে, এ বছরে সাম্প্রতিক বছরগুলোর তুলনায় দাবানল দ্বিগুণ বেশি অঞ্চলকে ধ্বংস করেছে। খরার জন্য আমাদের আরো চরম মূল্য দিতে হতে পারে।
শতাব্দীর শেষ প্রান্তে যদি এই গ্রহটিতে তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তাহলে অর্থনৈতিক ক্ষতি প্রতি বছর বর্তমান নয় বিলিয়ন ইউরো থেকে বেড়ে শতাব্দীর শেষে ২৫ বিলিয়ন ইউরো হতে পারে।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...