অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দ্বিতীয় সেশনে শান্তর সেঞ্চুরি, জয়ের আক্ষেপ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

৩৪০

আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়। শান্তর সেঞ্চুরি ও মাহমুদুলের হাফ-সেঞ্চুরিতে ৪৯ ওভারে ২ উইকেটে ২৩৫ রান তুলে চা-বিরতিতে যায়  বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলের ইনিংস শুরু করেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। দ্বিতীয় ওভারের প্রথম বলে আফগানিস্তানের হয়ে অভিষেক হওয়া পেসার নিজাত মাসুদের বলে আউট হন জাকির। ২ বল খেলে ১ রান করেন তিনি।
দলীয় ৬ রানে জাকিরকে হারানোর পর জয়ের সাথে দ্বিতীয় উইকেটে ২৬৭ বলে ২১২ রানের জুটি গড়েন শান্ত। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে আফগানিস্তানের স্পিনার রহমত শাহর বলে ৭৬ রানে আউট হন জয়।  ১৩৭ বলের ইনিংসে ৯টি চার মারেন শান্ত।
টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ১২৬ রানে অপরাজিত আছেন শান্ত। ১৫১ বল খেলে ২১টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। শান্তর সাথে ১১ রানে অপরাজিত মোমিনুল হক।

সুত্র বাসস

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...