অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

২০২৬ বিশ্বকাপ খেলবেন না মেসি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১১

remove_red_eye

২৯০

কাতার বিশ্বকাপই ছিল শেষ বিশ্বকাপ, আরো একটি বিশ্বকাপ হয়তোবা আর খেলবেন না বলেই চীনা গণমাধ্যমে দেয়া  এক সাক্ষাতকারে নিশ্চিত করেছেন লিওনেল মেসি। ৩৫ বছর বয়সী মেসির নেতৃত্বে আর্জেন্টিনা কাতারে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে।
চায়না টাইটান স্পোর্টসে এক ভিডিও সাক্ষাতকারে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ সম্পর্কে মেসি বলেছেন, ‘আমি আগেও অনেকবার বলেছি আর বিশ্বকাপ খেলা আমার পক্ষে  সম্ভব নয়। সেক্ষেত্রে কাতারই আমার শেষ বিশ্বকাপ। এখন দেখা যাক সামনে কি হয়। কিন্তু সবকিছু মিলিয়ে একথা অন্তত বলা যায় পরবর্তী বিশ্বকাপে আমার আর খেলা হবে না।’
তবে সতীর্থদের উৎসাহ দিতে খেলা দেখবেন। মেসি জানিয়েছেন স্টেডিয়ামে বসে খেলা দেখতে চাইবেন।  কিন্তু নিজে অংশগ্রহণ করবেন না।
সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি বর্তমানে আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে বেইজিংয়ে রয়েছেন। আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে। বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামটির ধারনক্ষমতা ৬৮ হাজার। ইতোমধ্যেই প্রিয় তারকার খেলা দেখতে ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে। চাইনিজ সমর্থকরা বার্সেলোনার সাবেক এই তারকার খেলা মাঠে বসে উপভোগের সুযোগ হাতছাড়া করতে চায়নি। এমনকি প্রায় সাড়ে ছয়শো মার্কিন ডাল ব্যয় করেও অনেকে টিকেট ক্রয় করেছে।
এর আগে বছরের শুরুতে আর্জেন্টাইন পত্রিকা ওলে’তে মেসি বলেছিলেন আরো একটি বিশ্বকাপ খেলা সত্যিই কঠিন হয়ে যাবে। পরবর্তী বিশ্বকাপে মেসি ৩৯ বছরে পা রাখবেন। গত সপ্তাহে মেসি পিএসজির সাথে দুই বছরের সম্পর্ক শেষ করে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেবার ঘোষনা দিয়েছেন।
বিশ্বকাপ জয়ের অপূর্ণতা নিয়েই গত নভেম্বরে কাতারে বিশ্বকাপ অভিযানে গিয়েছিলেন মেসি। সেখানে দুর্দান্ত খেলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন এই মহাতারকা। অনেকের ধারণা ছিল, বিশ্বকাপ জিতে মেসি হয়তো অবসরের ঘোষণা দেবেন। কিন্তু বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার কথা জানান মেসি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দোহা বিশ্বকাপে শেষ ষোলতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ গোলে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

সুত্র বাসস

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...