বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১১
৩৭৫
কাতার বিশ্বকাপই ছিল শেষ বিশ্বকাপ, আরো একটি বিশ্বকাপ হয়তোবা আর খেলবেন না বলেই চীনা গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে নিশ্চিত করেছেন লিওনেল মেসি। ৩৫ বছর বয়সী মেসির নেতৃত্বে আর্জেন্টিনা কাতারে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে।
চায়না টাইটান স্পোর্টসে এক ভিডিও সাক্ষাতকারে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ সম্পর্কে মেসি বলেছেন, ‘আমি আগেও অনেকবার বলেছি আর বিশ্বকাপ খেলা আমার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে কাতারই আমার শেষ বিশ্বকাপ। এখন দেখা যাক সামনে কি হয়। কিন্তু সবকিছু মিলিয়ে একথা অন্তত বলা যায় পরবর্তী বিশ্বকাপে আমার আর খেলা হবে না।’
তবে সতীর্থদের উৎসাহ দিতে খেলা দেখবেন। মেসি জানিয়েছেন স্টেডিয়ামে বসে খেলা দেখতে চাইবেন। কিন্তু নিজে অংশগ্রহণ করবেন না।
সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি বর্তমানে আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে বেইজিংয়ে রয়েছেন। আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে। বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামটির ধারনক্ষমতা ৬৮ হাজার। ইতোমধ্যেই প্রিয় তারকার খেলা দেখতে ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে। চাইনিজ সমর্থকরা বার্সেলোনার সাবেক এই তারকার খেলা মাঠে বসে উপভোগের সুযোগ হাতছাড়া করতে চায়নি। এমনকি প্রায় সাড়ে ছয়শো মার্কিন ডাল ব্যয় করেও অনেকে টিকেট ক্রয় করেছে।
এর আগে বছরের শুরুতে আর্জেন্টাইন পত্রিকা ওলে’তে মেসি বলেছিলেন আরো একটি বিশ্বকাপ খেলা সত্যিই কঠিন হয়ে যাবে। পরবর্তী বিশ্বকাপে মেসি ৩৯ বছরে পা রাখবেন। গত সপ্তাহে মেসি পিএসজির সাথে দুই বছরের সম্পর্ক শেষ করে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেবার ঘোষনা দিয়েছেন।
বিশ্বকাপ জয়ের অপূর্ণতা নিয়েই গত নভেম্বরে কাতারে বিশ্বকাপ অভিযানে গিয়েছিলেন মেসি। সেখানে দুর্দান্ত খেলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন এই মহাতারকা। অনেকের ধারণা ছিল, বিশ্বকাপ জিতে মেসি হয়তো অবসরের ঘোষণা দেবেন। কিন্তু বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার কথা জানান মেসি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দোহা বিশ্বকাপে শেষ ষোলতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ গোলে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
সুত্র বাসস
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক