অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চর ইলিশা আদর্শ স্কুল চ্যাম্পিয়ান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৫:২৫

remove_red_eye

১৩০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : টানটান উত্তেজনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট টুনামেন্টের ফাইনালে ধনিয়া ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়কে ১৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হলো চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। মঙ্গলবার সকালে ভোলা গজনবী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট ট্রুর্নামেন্টের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দল। খেলার শুরুতেই তোপের মুখে পরে তারা। ধনিয়া ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বোলার ফয়সালের তোপের মুখে ২৯.৫ ওভার খেলে  সব কয়টি উইকেট হারিয়ে ১১৬ রান করে দলটি। ফয়সাল একাই ৬টি উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে ৩৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ১০০ রান করে ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয় দল। ১৬ রানে বিজয়ি হয় চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ি দলের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম গোলদার। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, অতিরিক্ত সাধারন সম্পাদক মুনতাসির আলম চৌধুরি রবিন, যুগ্ম সম্পাদক রাজিব চৌধুরি,নির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু ,সুমন খান, আরিফুল ইসলাম ,টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন পলাশ, চরনোয়াবাদ মুসলিম স্কুলের সহকারী শিক্ষক আনোয়ার পারভেজ প্রমুখ। ফাইনাল ম্যাচ আম্পিয়ারিং করেন মো:মাইনুদ্দিন ও আফনান গোলদার প্রিন্স।
 বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর  আয়োজনে এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গত ১২ ফেব্রয়ারি এই স্কুল ভিত্তিক বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট ট্রুনামেন্ট শুরু হয়। ভোলা চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,ধনিয়া ইলিয়াস মিয়া মাধ্যমিক, ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় ,চরনোয়াবাদ মুসলিম স্কুল, টগবি মাধ্যমিক বিদ্যালয় ,চরসামাইয়া বাপ্তা নাসরিন স্কুল, চর সামাইয়া মাধ্যমিক বিদ্যালয়,ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় মোট ৮টি স্কুল টুনামেন্টে অংশ গ্রহন করে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...