বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১৩
৩৫২
বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৯ ওভারে ১৪৬ রানে অলআউট হয়েছে সফরকারী আফগানিস্তান। ২৩৬ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পড়ে আফগানরা। কিন্তু ফলো-অন না করিয়ে ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৮২ রান করেছিলো বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংস শেষে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ব্যাট করতে নামে আফগানিস্তান। মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৩ উইকেটে ৩৫ রান করে আফগানরা। দ্বিতীয় সেশনে ১০৯ রানের বিনিময়ে আরও ৫ উইকেট হারায় তারা। চা-বিরতি পর্যন্ত আফগানদের স্কোর ছিলো ৮ উইকেটে ১৪৪ রান। ২ উইকেট হাতে নিয়ে ২৩৮ রানে পিছিয়ে ছিলো আফগানরা। ফলো-অন এড়াতে ৩৯ রান দরকার ছিলো আফগানিস্তানের।
কিন্তু চা-বিরতির পর ১৮ বলে মাত্র ২ রান যোগ করে বাকী ২ উইকেট হারিয়ে গুটিয়ে যায় আফগানিস্তান। দলের পক্ষে উইকেটরক্ষক আফসার জাজাই ৩৬, নাসিম জামাল ৩৫, করিম জানাত ২৩ ও আব্দুল মালিক ১৭ রান করেন।
বাংলাদেশের এবাদত ৪৭ রানে ৪টি, শরিফুল ২৮ রানে ২টি এবং তাইজুল-মিরাজ ২টি করে উইকেট নেন।
এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ৩৮২ রান করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৪৬ ও মাহমুদুল হাসান জয় ৭৬ রান করেন। অভিষেক ম্যাচ খেলতে নামা আফগানিস্তানের পেসার নিজাত মাসুদ ৭৯ রানে ৫ উইকেট নেন।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত