বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই জুন ২০২৩ বিকাল ০৪:৩৪
৩৮৪
কানাডার মধ্যাঞ্চীয় ম্যানিটোবা প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছে। কতৃপক্ষ জানিয়েছে, সিনিয়র নাগরিকদের বহন করা একটি বাসের সাথে আরেকটি সেমি-ট্রেলার ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি’র।
কানাডা পুলিশ টুইটার বার্তায় জানায়, কর্মকর্তারা উইনিপেগের পশ্চিমে কারবেরি শহরের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনার ব্যাপারে তৎপর রয়েছেন। ঘটনাস্থলে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ইউনিটের সদস্যরা রয়েছেন।
আরসিএমপি ম্যানিটোবার কর্মকর্তা রব হিল সাংবাদিকদের বলেন, ‘আমি এই মুহূর্তে যা নিশ্চিত করতে পারি তা হচ্ছে প্রায় ২৫ জনকে বহন করা একটি বাসের সাথে হাইওয়ে ওয়ান এবং হাইওয়ে ফাইভের সংযোগস্থলে একটি ট্রাকের সংঘর্ষ হয়।’ বাসটিতে থাকা অধিকাংশ যাত্রী বয়স্ক ছিল। সেখানে এ দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার অফিসিয়াল টুইটার ফিডে বলেছেন, ‘ম্যানিটোবার কারবেরি শহরে সংঘঠিত দুর্ঘটনার খবরটি দু:খজনক।’
তিনি আরো বলেন, এ ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের জন্য তিনি তার ‘গভীর শোক’ জানান।
তিনি বলেন, ‘আপনারা যে ব্যাথা অনুভব করছেন তা আমি কল্পনা করতে পারছি না, তবে কানাডার জনগণ আপনাদের পাশে রয়েছে।’
সুত্র বাসস
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত