অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে অনৈতিক কর্মকান্ড বন্ধের দাবিতে মানববন্ধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জুন ২০২৩ রাত ০৯:০৯

remove_red_eye

৪৪১

লালমোহন প্রতিনিধি: বসতঘরে থেরাপির নামে নারী-পুরুষের অনৈতিক কর্মকান্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী গ্রামের শতাধিক নারী- পুরুষ। বুধবার সন্ধ্যায় লালমোহন বাজরের চৌরাস্তায় মানববন্ধন শেষে থানার লালমোহন ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে ওই গ্রামের ৯৭জন বাসিন্দার স্বাক্ষরিত লিখিত অভিযোগ জমা দেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, থেরাপির নামে বাসায় দিনেদুপুরে নারী-পুরুষ নিয়ে অনৈতিক কাজ চালাচ্ছে মহেষখালী গ্রামের শাহে আলমের স্ত্রী (শাহেনুর)। দীর্ঘদিন এধরণের অনৈতিক কাজ চললেও ওই নারীর মিথ্যা মামলার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। ফলে মহেষখালী গ্রামে যুব সমাজ নষ্ট হচ্ছে, ছেলে-মেয়েদের বিয়ে দিতে গেলে এলাকা মন্দ বলে অন্য এলাকার মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই এসব অনৈতিক কাজ বন্ধে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কোনও কথা বলতে রাজি হননি শাহে আলমের স্ত্রী শাহেনুর বেগম।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী গ্রামবাসীর স্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...