অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে এলো ভিভো

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৩ বিকাল ০৫:৫০

remove_red_eye

৪৬০

দেশে এসেছে ‘ভিভো ওয়াই৩৬’ স্মার্টফোন। চলতি বছর এটি ভিভোর ওয়াই সিরিজের তৃতীয় স্মার্টফোন। তুলনামূলক কম বাজেটে একটু ভিন্ন লুক আর শক্তিশালী ব্যাটারির এই স্মার্টফোন সবার নজর কাড়ার মতোই। ভাইব্রেন্ট গোল্ড এবং মেটিওর ব্ল্যাক এই দুই কালারে মিলবে ‘ভিভো ওয়াই৩৬’।

গোল্ডেন রিপল প্রসেস ভিভো ওয়াই৩৬ এর ব্যাক সাইডে দেবে প্রিমিয়াম ক্রিস্টাল লুক। সোনালি ও সবুজের খেলা নজর কাড়বে সবার। ফ্লোরাইড এজি গ্লাসের দারুণ প্রযুক্তি অন্যদের সঙ্গে ভিভো ওয়াই৩৬ পার্থক্যটা তুলে ধরবে। হাতের ছাপ বা কোনো দাগের দেখাই মিলবে না। যে কারণে ভিভো ওয়াই৩৬ এর লুকটা সব সময় মনে হবে এলিট।

ভিভো ওয়াই৩৬ তে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। পাশাপাশি ৮ জিবি র্যাম এবং আরও অতিরিক্ত ৮ জিবি র্যামের বিশাল স্টোরেজের মান নিশ্চিত করবে শতভাগ। ফলে এক ট্যাপেই যে কোনো অ্যাপ ওপেন করা যাবে, তেমনি সংরক্ষণ করা যাবে সব অ্যাপ ডেটা। এমনকি একসঙ্গে ২৭টি অ্যাপ রাখা যাবে ব্যাকগ্রাউন্ডে।

ভিভো ওয়াই৩৬ এ আছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। টানা গেমিং ও ভিডিওতে ডুবে থাকতে কোনো বাধাই আসবে না। ফাস্ট চার্জিংয়ের জন্য রয়েছে ৪৪ ওয়াটের টাইপ-সি ফাস্ট চার্জার। যা নিরাপদ চার্জিং নিশ্চিত করে ব্যাটারির আয়ু বাড়াবে প্রায় ২৫ শতাংশ।

৬.৬৪ ইঞ্চির ফুল এইচডিপ্লাস এলসিডি ডিসপ্লে পাওয়া যাবে ভিভো ওয়াই৩৬ স্মার্টফোনে। এর ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ, যা কাজ করবে যথেষ্ট দ্রুত ও নির্ভুলভাবে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার হোক কিংবা কন্টেন্ট দেখা-এমন সব কাজেই ভিভো ওয়াই৩৬ হবে উপযুক্ত সঙ্গী।

ভিভো ওয়াই৩৬ এ আছে ৫০ এমপি রিয়ার ক্যামেরা+২ এমপি বোকেহ এবং ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা। ভিভো ওয়াই৩৬ এর ডাবল এক্সপোজার মোড ব্যবহার করে দুটো ছবিকে একসঙ্গে দারুণভাবে কম্পোজ করা সম্ভব। এ ধরনের ফটো এডিট সামাজিক মাধ্যমে নজর কাড়বে বেশ।

‘ভিভো ওয়াই৩৬’ এর দাম রাখা হয়েছে ২৬ হাজার ৯৯৯ টাকা। তরুণসহ সবার কাছে স্মার্টফোন পৌঁছে দিতে কাজ করে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...