অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

রাশিয়া এ বছর গম রপ্তানির রেকর্ড ভাঙবে : পুতিন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

৩৬৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শুক্রবার বলেছেন, এক দশক ধরে বিশ্বের শীর্ষ পাঁচ গম রপ্তানিকারক দেশের নামের তালিকায় রাশিয়া রয়েছে এবং চলতি বছর দেশটি গম রপ্তানির ক্ষেত্রে আগের সব রেকর্ড ভাঙতে পারে বলে আশা করা হচ্ছে। খবর তাস’র।
তিনি সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (এসপিআইইএফ) বলেন, ‘আমি আনন্দের সাথে জানাতে চাই যে, কৃষি পণ্যের সরবরাহ মূল্য চার হাজার একশ’ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। বিগত ১০ বছর ধরে রাশিয়া শীর্ষ পাঁচ শস্য রপ্তানিকারক দেশের নামের তালিকায় রয়েছে। ২০১৬ সাল থেকে রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ নির্বাচিত হয়ে আসছে। বিশ্ব বাজারে দেশটির অবস্থান শীর্ষে রয়েছে। এক্ষেত্রে আশা করা হচ্ছে, চলতি বছর আমাদের কোম্পানিগুলো আরো এক ধাপ এগিয়ে গম রপ্তানির ক্ষেত্রে রেকর্ড গড়বেন।’
তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, রাশিয়া আফ্রিকাসহ খাদ্য ঘাটতির সম্মুখীন দেশগুলোকে সহায়তা করার মাধ্যমে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সক্রিয় প্রচেষ্টা চালাবে।
তিনি আরো বলেন, ‘গত বছর আমাদের সামগ্রিক রপ্তানি দশ বছরের রেকর্ড ভেঙ্গেছে এবং ৫৯২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।’

সুত্র বাসস

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...