চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৩৩
৯৩৯
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎসঘাট সংলগ্ন বকসি ব্রিকস নামক একটি ইটভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। (২৬ফেব্রæয়ারি) বুধবার বেলা ১১ টার সময় ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান উল ইসলাম এ জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক মিয়া এসময় উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মো.কাওছার এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতি না মেনে অনুমোদন ছাড়া ড্রাম চিমনি ব্যবহার করে ইট তৈরির দায়ে বকসি ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, চরফ্যাশনে ৩৮ টি ইট ভাটা থাকলেও অনুমোদন রয়েছে ৮ টি ইট ভাটার। বাকী ইট ভাটাগুলো সরকারী নীয়ম নীতিমালা উপেক্ষা করে অদৃশ্য ক্ষমতার বলে অবৈধভাবে চালাচ্ছে।
এদিকে ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান উল ইসলামের নেতৃত্বে ভোলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্মমান আদালতের অভিযানে চরফ্যাশন বটতলা রোডে নিষিদ্ধ পলিথিন ক্রয় বিক্রয়ের অভিযোগে মোক্তাদি ষ্টোর,আনোয়ারা ষ্টোর,হাজি ষ্টোর ও মতিন ট্রেডার্স থেকে ৫শ কেজি পলিথিন জব্দ করেন। এসময় মতিন ষ্টোরের সত্বাধিকারি মো. মতিনকে (৪৫) ৫০ হাজার টাকা জরিমানা ও ৬মাসের কারদন্ড দেওয়া হয়। এছাড়াও অপর এক ব্যবসায়ি মো. শাকিলকে ৫০হাজার ও মোক্তাদি ষ্টোরে ১হাজার টাকা জরিমানা করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত