অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় কালেক্টরেট সহকারীদের পূর্ণ দিবস কর্ম বিরতি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৩৮

remove_red_eye

৯৩১

আকতারুল ইসলাম আকাশ : মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে ভোলায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
গতকাল বুধবার সকালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ভোলা জেলা শাখার আয়োজনে পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।
ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা অফিস চত্বরে পূর্ণ দিবস (সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত) কর্মবিরতি ও অবস্থান পালন শুরু করে। এ সময় তারা জেলা প্রশাসক অফিস চত্বরে বিক্ষোভ  করেন। এতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ভোলা জেলা শাখার সভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক মোঃ নাঈমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সদস্য গৌতম কুমার সিংহ, কামরুল আহসান, মোঃ আজিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মচারিরা উপস্থিত ছিলেন।
কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কেন্দ্রিয় কমিটির ঘোষণা অনুযায়ী মাঠ প্রশাসনে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মচারীগণের পদ পরিবর্তন দীর্ঘদিন ধরে দাবি করে আসছি।
এ দাবি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হওয়া সত্বেও এখনও বাস্তবায়ন না হওয়ায় এ সংগঠনের কেন্দ্র কমিটি কর্তৃক ঘোষিত সারা দেশব্যাপী এই কর্মসূচির পালন করা হচ্ছে। তারই অংশ হিসাবে ভোলা জেলা শাখা এ কর্মসূচি পালন করা হয়।
বক্তার আরো জানান, এই কর্মসূচি ৩ দিন চলমান থাকবে। ২৭ ফেব্রæয়ারি তা শেষ হবে। এতেও দাবি আদায় না হলে আরোও কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...