বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৫১
৩৬৭
ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কো নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা প্রদানে বাধা দেওয়া অব্যাহত রাখায় জাতিসংঘ রোববার রাশিয়াকে অভিযুক্ত করেছে। সম্প্রতি কাখোভকা বাঁধ ভেঙ্গে যাওয়ার কারণে এ এলাকার মানুষ ক্ষতির মুখে পড়ে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, গত ৬ জুন বাঁধ ভেঙ্গে যাওয়ায় রাশিয়া ও ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা খেরসন অঞ্চলের বিশাল এলাকা প্লাবিত হয়। এতে হাজারো মানুষ বাধ্য হয়ে ওই এলাকা ছেড়ে চলে যায় এবং সেখাসে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
ইউক্রেন বিষয়ক জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ডেনিস ব্রাউন রোববার এক বিবৃতিতে বলেন, ‘রাশিয়ার ফেডারেল সরকার এখন পর্যন্ত তাদের অস্থায়ী সামরিক নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় প্রবেশের ক্ষেত্রে আমাদের অনুরোধ প্রত্যাখান করেছে।’
ব্রাউন বলেন, ‘জাতিসংঘ সম্প্রতি বাঁধ ভাঙ্গার ফলে ক্ষতির মুখে পড়া লোকজনসহ সকল মানুষের কাছে পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে। ক্ষতিগ্রস্ত এসব মানুষের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। আর তারা যেখানেই থাকুক না কেন তাদের সাহায্য করার চেষ্টা চালানো হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে কাজ করতে রুশ কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি’।
শনিবার রাশিয়া নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকার কর্মকর্তারা জানান, বাঁধ ভেঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। এদিকে কিয়েভ জানায়, তাদের ভূখ-ে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৩১ জন নিখোঁজ রয়েছে।
কিয়েভ ডিনিপ্রো নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ার ঘটনায় মস্কোকে দায়ী করেছে। অপরদিকে রাশিয়ার এ ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে।
সুত্র বাসস
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত