চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৪:৪৮
১৬০৬
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে অবৈধ ভাবে গড়ে উঠেছে প্রায় অর্ধশত ইট ভাটা। এসব ভাটায় নির্বিচারে বনের কাঠ পোড়ানা হচ্ছে। ফলে মারাত্মক ভাবে দুষণ হচ্ছে পরিবেশ। প্রশাসন মাঝে মধ্যে দায়সারা অভিযান পরিচালনা করলেও রুখতে পারেনি ভাটা মালিকদের।
ভোলা পরিবেশ অধিদপ্তর জানায়, উপজেলায় ৩৪ টি ইটভাটার মধ্যে ১১ টির ছাড়পত্র রয়েছে। আর বাকি ২৩টি ছাড় পত্র নেই। ইটভাটা মালিকেরা নিয়মনীতি উপেক্ষা করে গড়ে তোলেন এসব ইটভাটা।
জানা যায়, জেলা প্রশাসক কার্যালয় থেকে ৮ টি ইটভাটার অনুমমোদন রয়েছে। বাকি ভাটাগুলো কোনোটিই নিয়ম মেনে পরিচালিত হচ্ছে না। অধিকাংশ ভাটায় ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি নেই। ভাটাগুলোর বেশির ভাগই ড্রাম চিমনি ব্যাবহার করে স্থাপিত হয়েছে আবাদি জমি ও ঘনবসতি এলাকায়। লোকালয়ে অবস্থিত হওয়ায় এবং ব্যারেল চিমনি ব্যবহার করায় ওই সব এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। অনেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন।
ইটভাটা মালিকদের সূত্রে জানাযায়, নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত ভাটায় ইট পোড়ানোর মৌসুম হিসেবে ধরা হয়। সাধারণত ১ চিমনির একটি ভাটায় এক মৌসুমে ২৭ থেকে ২৮ লাখ ইট তৈরি হয়। আর দুই চিমনির ভাটায় এক মৌসুমে ৫০ লাখ পর্যন্ত ইট তৈরি করা সম্ভব। এক লাখ ইট তৈরিতে কাঠ লাগে ২ হাজার মণ। সেই হিসেব অনুযায়ী উপজেলার ইটভাটাগুলোতে কোটি কোটি মণ কাঠ পোড়ানো হয়। তবে প্রকৃত হিসেব এর চেয়ে অনেক বেশি বলে জানা যায়।
ইটভাটা মালিক সমিতির যুগ্ম সম্পাদকক ওমর ফারুক বাবুল জানান, যেসব ইট ভাটার অনুমোদন নেই। তারা আবেদন করে একছরের জন্য সীমিত সংখ্যক ইট পোড়ান। ওই ইট দিয়ে আগামী বছর সরকারের নিয়ম মেনে ভাটা তৈরী করবেন।
ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে চরফ্যাশন উপজেলা বন কর্মকর্তা আলাউদ্দিন জানান, এ বছরে আমার জানামতে ইটভাটায় ম্যানগ্রোভ বাগানের কাঠ ভাটায় পোড়ানো হচ্ছেনা। যদি এমন কোন অভিযোগ পাই তাহলে ভাটা মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, চরফ্যাশন উপজেলায় ইতিপুর্বে একটি ইটভাটার ১ লাখ ২০ টাকা জরিমানা ও দুটি ইট ভাটার আগুন পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়েছে। অভিযান চলমান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত