অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জুন ২০২৩ রাত ১০:১১

remove_red_eye

৪৭১

তজুমদ্দিন প্রতিনিধি:  ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। তজুমদ্দিন থানা পুলিশের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহি কর্মকতা মরিয়ম বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, ভোলা) রিপন চন্দ্র সরকার,  সিনিয়র সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, মেহেদী হাসান মিশু, নুরুন্নবী শিকদার বাবুল, মো: রাসেল মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক সাদী প্রমূখ।

এসময় বক্তাগন বলেন, সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের বদলি জনিত বিদায়ে ভোলা জেলা পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সহকর্মীরা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
তজুমদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ তাকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন। পরে পুলিশ সুপার তজুমদ্দিন থানার আঙ্গিনায় ফলজ চারা রোপণ করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...