বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১৭
৪১৫
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাহিদা নবী তার ভক্ত-অনুরাগীদের জন্য নতুর গান উপহার দিয়েছেন। এরই মধ্যে গানটি তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। ‘সাতকাহন’ শিরোনামের এ গানটি লিখেছেন রঞ্জু রেজা।
গান সম্পর্কে ফাহমিদা নবী বলেন, গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছি আমি। গানের কথাগুলো আমার ভীষণ ভালোলেগেছে। তাই নিজেই সুর করেছি। ‘যেখানে দুচোখ ভাঙে মন, সেখানে মায়ার সাতকাহন’-এমন কথার গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।
মনোরম প্রাকৃতিক পরিবেশ গাটির ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওতে শিল্পী ফাহমিদা নবী রয়েছেন। গানটির ভিডিওটিও সবার ভালোলাগবে।
এদিকে আসছে ঈদুল আজহা উপলক্ষে নতুন গান নিয়ে আনছেন ফাহমিদা নবী। ‘একটু আগে মন হারালো’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন কেতন শেখ। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।
এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘আমি যে গানই করি না কেন প্রতিটি গানের কথা ও সুর হতে হয় আমার মনের মতো। একটু আগে মন হারালো গানটিও তেমন। রোমান্টিক ঘরানার অন্যরকম এক গান। জয় শাহরিয়ার বেশ ভালো সংগীতায়োজন করেছে। গানটির একটি মিউজিক ভিডিও (স্টুডিও ভার্সন) করা হয়েছে। ঈদ উপলক্ষে রিলিজ হবে এটি। আশা করছি ভালো লাগবে দর্শক শ্রোতার।’
সুত্র জাগো
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক