বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১৯
৪৩১
অনেক জল্পনা-কল্পনা শেষে অবশেষে জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান অভিনীত রোমান্টিক ড্রামা ‘বাওয়াল’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেই। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও মুক্তি পাবে এ সিনেমা।
সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা ব্যানার ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট’-এর সঙ্গে অশ্বিনী আইয়ার তিওয়ারি ও নীতেশ তিওয়ারির সংস্থা ‘আর্থস্কাই পিকচার্স’-এর সহযোগিতায় তৈরি হচ্ছে প্রেম কাহিনি ‘বাওয়াল’।
এই প্রথম একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কাপুর। এ সিনেমা প্রাইম ভিডিওর মাধ্যমে ভারত ও বিশ্বের ২০০ দেশে দেখা যাবে। জুলাই মাসে মুক্তি পাবে এ সিনেমা।
সোমবার সিনেমার পোস্টার শেয়ার করে নির্মাতাদের পক্ষ থেকে এ খবর দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, ‘বদলাবে সবার মনের অবস্থা কারণ দুনিয়ায় হতে চলেছে বাওয়াল এই জুলাই মাসে।’ বিশ্বজুড়ে একসঙ্গে মুক্তি পাবে এ সিনেমা। এ সিনেমা পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি।
সপ্তাহখানেক আগেই শোনা যায় ওটিটিতে মুক্তি পাবে ‘বাওয়াল’। যদিও তখন কোনো প্ল্যাটফর্মের নাম নিশ্চিতভাবে ঘোষণা করা হয়নি। ‘দঙ্গল’ খ্যাত নীতেশ তিওয়ারির এ সিনেমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। একাধিক সূত্র থেকে জানা গেছে তখন, এ সিনেমার বিষয় খানিক অন্য ধরনের। সাধারণত কমার্শিয়াল মনোরঞ্জন দেওয়ার মতো এ সিনেমার বিষয় নয়। তাই সিনেমার নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন এ সিনেমা ওটিটিতে মুক্তির জন্যই উপযুক্ত।
এর আগে ৭ এপ্রিল ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা ছিল ‘বাওয়াল’। কিন্তু পরে সেই তারিখ পিছিয়ে যায়। একাধিক সূত্র মতে ভিএফএক্সে দেরি হওয়ার জন্য এ সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে যায়। সিনেমার পোস্ট প্রোডাকশন এখনো বাকি রয়েছে বলে মনে করা হয়েছে। অনুরাগীরা অবশ্যই বরুণ ও জাহ্নবীর নতুন জুটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়।
সুত্র জাগো
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক