অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রকাশের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান ইউজিসি’র

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে জুন ২০২৩ সন্ধ্যা ০৬:২৪

remove_red_eye

২৭৮

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি বৃদ্ধি করতে স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। 
আজ ইউজিসি’র ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের এ কথা বলেন।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আহ্বায়ক প্রফেসর তাহের বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য না দেওয়ার সংস্কৃতি চালু রয়েছে। তথ্য প্রকাশের ক্ষেত্রে সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসতে হবে। 
ইউজিসি’র জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।
তাহের আরো বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে হবে। এটি সম্ভব হলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে। 
এসময় প্রকাশযোগ্য সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।
ড. শামসুল আরেফিন বলেন, তথ্য প্রাপ্তির অধিকার নাগরিকের সাংবিধানিক ও আইনগত অধিকার। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এছাড়া, তিনি তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণে কমিশনের ২০ জন কর্মকর্তা অংশ নেন।

সুত্র বাসস

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ভোলায় ছাত্রদলের লিফলেট বিতরণ

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ভোলায় ছাত্রদলের লিফলেট বিতরণ

ভোলার ভেদুরিয়ায় শ্রমিক কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

ভোলার ভেদুরিয়ায় শ্রমিক কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা অনুষ্ঠিত

মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা অনুষ্ঠিত

আরও...