বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে জুন ২০২৩ সন্ধ্যা ০৬:২৮
৩৮৯
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যেকোন ধরনের সহিংসতা ছড়িয়ে পড়া রোধ করতে ‘সন্ত্রাসসবাদের দিকে পরিচালিত করতে পারে এমন অন্তর্নিহিত অবস্থা’ বিশ্বের দেশগুলোকে অবশ্যই মোকাবেলা করতে হবে। খবর এএফপি’র।
তিনি নিউইয়র্কে সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক এক সম্মেলনে বলেন, ‘আমরা বিগত কয়েক বছর ধরে এক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা লাভ করলেও সন্ত্রাসবাদ এবং চরম সহিংসতার শেকড় গজানো অব্যাহত রয়েছে।’
গুতেরেস ‘এই বৈশ্বিক হুমকির বিরুদ্ধে এক হয়ে দাঁড়াতে’ বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন,‘আফ্রিকাতে আল-কায়দা এবং দায়েশের সহযোগীরা সাহেলের মতো বিভিন্ন অঞ্চলে দ্রুততার সাথে তাদের কর্মকা- জোরদার করছে এবং তারা গিনি উপসাগরের দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। তিনি সিরিয়া ও ইরাকের তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) ‘চরমপন্থী উত্তরাধিকারের’ কথাও উল্লেখ করেন।
গুতেরেস আরো বলেন, ‘নব্য-নাৎসি এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বিভিন্ন আন্দোলন বিশ্বের বেশ কয়েকটি দেশে এতো দ্রুত মাথাচাড়া দিয়ে উঠেছে যে তা দেশগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
খাদ্য ও জ্বালানি শক্তি সংকট থেকে জলবায়ু পরিবর্তন এবং অনলাইনে ঘৃণার বিস্তার পর্যন্ত বিশ্বকে প্রভাবিত করে এমন একাধিক সংকটের ওপর গুরুত্ব দিয়ে গুতেরেস বলেন, ‘আমাদের অবশ্যই এ ধরনের হুমকি মোকাবেলার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতির উপর জোর দিতে হবে।’
তিনি বলেন, ‘প্রতিরোধ মানে যেকোন হামলাকে একেবারে ব্যর্থ করা এবং চক্রান্তকে বাধাগ্রস্ত করা। এর মানে এমন কর্মকা-ের অন্তর্নিহিত অবস্থার সমাধান করা যা সন্ত্রাসবাদের দিকে পরিচালিত করতে পারে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে দারিদ্র, বৈষম্য, অসন্তোষ, দুর্বল অবকাঠামো ও প্রতিষ্ঠান এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের কথা বলা যেতে পারে।’
গুতেরেস সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে মানবাধিকারকে সম্মান করার কথাও বলেন।
সুত্র বাসস
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত