বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে জুন ২০২৩ বিকাল ০৩:৫৯
৫৩৮
শরীর সুস্থ রাখতে যোগব্যায়াম বিশেষ উপকারী। দিনের যে কোনো সময়ই যোগাসন করা যায় বলে মত বিশেষজ্ঞদের। শরীর ও মন উভয়ই ভালো রাখে যোগব্যায়ামের অভ্যাস। যোগাসন মানসিক জড়তা ও অবসন্নভাব কাটাতে সাহায্য করে।
আজ আন্তর্জাতিক যোগ দিবস। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বেশ ঘটা করে পালন করা হয় দিবসটি। বিশেষজ্ঞদের মতে, সকাল-সন্ধ্যা যে কোনো সময়ই যোগাসন করা সম্ভব।
খাওয়ার ৩-৪ ঘণ্টা পরে, হালকা খাবারের পরে, চা বা কফি পানের ৩০ মিনিট পরে ও পানি খাওয়ার ১০-১৫ মিনিট পরে যোগব্যায়াম করলে উপকৃত হবেন।
বেশ কয়েকটি যোগাসন আছে যেগুলোর মাধ্যমে রোগ অনুযায়ী সুস্থতা মেলে। অর্থাৎ ওই রোগ সারাতে নিয়মিত কয়েকটি নির্দিষ্ট যোগাসন করলে সারকে ওই সমস্যা। জেনে নিন কোন রোগ কমাতে কোন যোগব্যায়াম করবেন-
সিদ্ধাসন
বিশেষজ্ঞদের মতে, এ জাতীয় সমস্যার মোকাবিলায় সিদ্ধাসন খুবই কার্যকরী। মেরুদণ্ড সোজা রেখে পা গুটিয়ে বসে ধীরে ধীরে শ্বাস নিতে হবে ও ছাড়তে হবে। এই আসন করার মাধ্যমে রক্ত সঞ্চালন বাড়ায়। একই সঙ্গে ফুসফুসের কার্যক্ষমতাও বাড়ে।
পবনমুক্তাসন
হজমের সমস্যা কমাতে অত্যন্ত কার্যকরী যোগাসন হলো পবনমুক্তাসন বা সুপ্ত বজ্রাসন। চিৎ হয়ে শুয়ে প্রথমে ডান পা ভাঁজ করে পেটের সঙ্গে লাগাতে হবে। বাঁ পা তখন সোজা থাকবে।
এরপরে একইভাবে বাম পা ভাঁজ করে পেটে লাগাতে হবে। ডান পা তখন সোজা থাকবে। গ্যাস, অম্বল, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে। এছাড়া যাদের রুচি নেই খাওয়ার, তাদেরও খিদে বাড়বে এই যোগাসনে।
পেলভিস ব্রিজ
হাঁটুর ব্যথা কমানোর জন্য এই আসন করলে উপকার মিলবে। চেয়ারে বসে পা তোলা ও নামানো অর্থাৎ সিটেড লেগরাইজ করতে পারেন।
একইভাবে চিৎ হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে উপরের দিকে তোলা আবার নামানোকে পেলভিস ব্রিজ বলা হয়। হাঁটুর ব্যথা কমাতে এই যোগাসনটি বেশ কার্যকরী।
ভুজঙ্গাসন
দীর্ঘক্ষণ বসে থাকার কারণে বা যেকোনো সময় কোমরে যন্ত্রণা হতে পারে। এমন সময় ব্যথা কমাতে ভুজঙ্গাসন করতে পারেন। উপুড় হয়ে শুয়ে একটা পা উপরে তুলে একপদ সলভাসন বা পবনমুক্তাসন করলেও ভালো ফল পাওয়া যাবে।
অর্ধকূর্মাসন
পেট ও নিতম্বের অতিরিক্ত চর্বি নিয়ে অনেকেই বিব্রতবোধ করে থাকেন। এ সমস্যার সমাধান আছে অর্ধকূর্মাসনে। মাটিতে বজ্রাসনে বসে হাত দু’টি সোজা করে মাথার ওপরে তুলে নমস্কারের ভঙ্গিতে জড়ো করতে হবে।
এ সময় পেট ও বুক যেন উরুর সঙ্গে লেগে থাকে, সেদিকে খেয়াল রাখবেন। এ অবস্থায় মনেমনে ২০-৩০ পর্যন্ত গুনতে হবে। তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসে শবাসনে বিশ্রাম নিন।
সুত্র জাগো
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত