বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে জুন ২০২৩ বিকাল ০৫:৫৩
৩৫৮
প্রথমবারের মতো আয়োজিত নারী ইমার্জিং এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শক্তিশালী ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ এ; দল। হংকংয়ে আজ অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ নারী 'এ' দলকে ৩১ রানে হারিয়ে নারী ইমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত 'এ' দল।
সেমফিাইনালে গতকালই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে এক রোমাঞ্চকর জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে শিরোপা মঞ্চে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় পুড়তে হয়েছে লতা মন্ডলের দলকে।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১২৭ রানে আটকে যায় ভারতীয় নারী এ দল। তবে জবাবে টপ অর্ডারের ব্যর্থতায় ১৯.২ ওভারে মাত্র ৯৬ রান করতে পারে বাংলাদেশ দল।
লক্ষ্যমাত্র বড় না হলেও ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার দিলারা আক্তারকে হারায় বাংলাদেশ। সাথি রানির সঙ্গে সোবহানা মোশতারি একটা জুটির আভাস দিয়েছিলেন। কিন্তু থিতু হয়ে থামেন দুজনই। ১১ বলে ১৩ করে বিদায় নেন সাথি। সোবহানা ২২ বলে করেন ১৬ রান।
পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশের মিডল অর্ডার। অধিনায়ক লতা, অভিজ্ঞ মুরশিদা খাতুন আর বড় ভরসা আগ্রাসী ব্যাটার স্বর্ণা আক্তার তিনজনের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি।
৫৬ রানেই তাই ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশকে আবারও টানছিলেন নাহিদা আক্তার। কিন্তু তার একার পক্ষে কঠিন সমীকরণ মেলানো সম্ভব ছিল না। নাহিদা এক প্রান্তে আগলে রেখে দাঁড়িয়ে দেখেছেন বাকিদের যাওয়া-আসা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে খুব ভাল শুরু করতে পারেনি ভারতও। আঁটসাঁট বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরেছিলেন মারুফা আক্তার, সানজিদা খাতুন মেঘলারা। পাওয়ার প্লের শেষ ওভারে শ্বেতা সেহরাওয়াতকে তুলে নেন বাঁহাতি স্পিনার নাহিদা। খানিক পর ইউ ছেত্রীকে ফেরান রাবেয়া খান। গঙ্গাদি তিশাকে রান করতে দেননি সুলতানা খাতুন।
তবে দীনেশ বৃন্দা , কানিকা আহুজাদের আটকানো যায়নি। বৃন্দা ২৯ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন। কানিকা খেলেন ২৩ বলে ৩০ রানের ইনিংস। এদিনও বাংলাদেশের সেরা বোলার ছিলেন নাহিদা। ৪ ওভার বল করে ১৩ রানে নেন ২ উইকেট।
নাহিদা পরে ব্যাট হাতেও ২২ বলে ১৭ রান করে ছিলেন অপরাজিত। কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। বাংলাদেশের মেয়েদের ধসিয়ে অফ স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল ১৩ রানে ৪ উইকেট নিয়ে ভারতের জয়ে রেখেছেন বড় ভূমিকা।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত