অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে রবিবার থেকে শুরু হচ্ছে ২ মাস মাছ ধরার উপর নিষেধাজ্ঞা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৫:২৮

remove_red_eye

৮৮৮

আকতারুল ইসলাম আকাশ : ইলিশের অভয়াশ্রম রক্ষায় ভোলার ১৯০ কিলোমিটার জলসীমার মার্চ-এপ্রিল এই দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্যবিভাগ। এদিকে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করায় দুই মাসের জন্য বেকার হয়ে পড়ছেন মেঘনা-তেঁতুলিয়ার দুই লাখের বেশি জেলে। ফলে অভাব অনটন আর অনিশ্চয়তার মধ্যে পড়েতে হচ্ছে জেলেদের।
মৎস্য বিভাগ জানান,  ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলা সদরের ইলিশা পয়েন্ট থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকায় মাঝ ধরার উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। এ সময়টিতে অভয়াশ্রমের ওইসব পয়েন্টগুলোতে সকল প্রকার মাছ ধরা, বিক্রি, সংরক্ষণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ।
যারা সরকারি আইন অমান্য করে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে সর্বনিম্ন ১ বছর থেকে ২ বছর এবং ৫ হাজার টাকা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে। ইলিশ রক্ষার অভিযানে থাকবে মৎস্যবিভাগ, পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশের ৫টি পয়েন্ট ইলিশের অভয়াশ্রম। এর মধ্যে ভোলাতে একটি। এখানকার মেঘনা ও তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রমের আওতায়। এ সময় জেলেরা যাতে মাছ শিকার করতে না পারে সে জন্য মৎস্যঘাট ও জেলে পল্লীতে প্রচার-প্রচারণা, সচেতনামূলক সভা ও ব্যানার টাঙানো হয়েছে।
নিষেধাজ্ঞার সময়ে জেলেদের পুনর্বাসনের জন্য জাটকা কর্মসূচির আওতায় জেলার ৭০ হাজার নিবন্ধিত জেলেকে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...