অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে জমির বিরোধ নিয়ে হামলায় তিনজন আহত

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুন ২০২৩ রাত ১০:৪৭

remove_red_eye

৬২৭

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে জমাজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবার তিন সদস্যকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন,ইউনুস(৪৫), ভাই লিটন(৪০) ও ছেলের বউ শাহিদা। তারা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা সৈয়দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দৌলত-মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, একই বাড়ির জাকির, জাকিরের স্ত্রী শাহনুর, চাচাতো ভাই শাহাবুদ্দিন ও শাহবুদ্দিনের স্ত্রী ফারুল।

হাসপাতালে চিকিৎসাধীন আহত ইউনুস জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিপক্ষ জাকির গংদের সাথে তাদের বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার তার জমিতে গাছ লাগাতে গেলে প্রতিপক্ষ জাকির ও তার স্ত্রী শাহনুর তাঁকে মারধর করে। খবর পেয়ে ছেলের বউ শাহিদা ও ছোট ভাই লিটন এগিয়ে আসলে প্রতিপক্ষ জাকির, শাহাবুদ্দিন, শাহনুর ও ফারুল তাদের বেধড়ক মারধর করে। পরে  স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতখান হাসপাতালে এনে ভর্তি করান।

সরেজমিন গেলে জাকিরের স্ত্রী শাহনুর জানান, আমরা তাদের কোন মারধর করেনি। উল্টো প্রতিপক্ষ ইউনুস গংরা তাদের মারধর করে। এতে সে ও তার ঝা ফারুল আহত হয়েছেন। তারা দৌলতখান হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...