অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইতালিতে অভিবাসী নৌকাডুবিতে ৪০ জন নিখোঁজ : জাতিসংঘ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

৩৯৯

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি অভিবাসী বহনকারী
নৌকাডুবির ঘটনায় ৪০ জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছে। জাতিসংঘ এ কথা জানায়।
ইতালিতে ইউএনএইচসিআর প্রতিনিধি চিয়ারা কার্ডোলেটি বলেন, বৃহস্পতিবার  জাহাজডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে একটি নবজাতক শিশু ছিল।
জাতিসংঘ অভিবাসন সংস্থা আইওএম-এর মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো শুক্রবার বলেন, ক্যামেরুন, বুরকিনা ফাসো এবং আইভরি কোস্ট  থেকে ৪৬ জন অভিবাসী নিয়ে তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে ছেড়ে যাওয়ার পর তীব্র বাতাস ও প্রবল ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। খবর এএফপি’র।
‘কয়েকজন জীবিতকে ল্যাম্পেডুসায় নিয়ে যাওয়া হয় এবং অন্যদের তিউনিসিয়া ফিরিয়ে আনা হয়।’ তিনি আরো বলেন, ‘নিখোঁজদের মধ্যে সাতজন নারী ও একজন নাবালক। জীবিতরা সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ।’ তিনি বলেন, ‘আমরা নভেম্বর থেকে তিউনিসিয়ার রুট দিয়ে তিউনিসিয়ানদের তুলনায় সাব-সাহারান আফ্রিকা থেকে বেশি অভিবাসীর আগমন লক্ষ্য করেছি।’ তিনি বলেন, সাব-সাহারান আফ্রিকার লোকেদের  তিউনিসিয়ার বৈষম্য থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।
ইতোমধ্যে ইতালি, গ্রীস এবং স্পেনে অভিবাসী নৌকা নিয়ে মারাত্মক জাহাজ ধ্বংসের কথা উল্লেখ করে কার্ডোলেটি টুইটারে লিখেছেন, ইউরোপের দরজায় মৃতদের গণনা চালিয়ে যাওয়া অগ্রহণযোগ্য।
তিউনিসিয়ার উপকূল থেকে প্রায় ১৪৫ কিলোমিটার (৯০ মাইল) দূরবর্তী ইতালীর দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেডুসা ভূমধ্যসাগর অতিক্রমকারী অভিবাসীদের প্রধান প্রবেশ পথ গুলোর একটি। ইউএনএইচসিআর-এর তথ্য অনুসারে গত বছর, ইতালির মোট ১,০৫,০০০ জনের মধ্যে ৪৬,০০০ এরও  বেশি লোক সেখানে পৌঁছায়।
সাম্প্রতিক সময়ে অভিবাসী নৌকার জাহাজ ডুবির ঘটনা বেড়েছে। ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের মতে, জুনের মাঝামাঝি সময়ে মধ্য ভূমধ্যসাগর হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২০২৩ সালে ‘দ্বিগুণেরও  বেশি’ হয়েছে।

সুত্র বাসস

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...