অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জেলার শ্রেষ্ঠ ওসি হলেন তজুমদ্দিন থানার মুরাদ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জুন ২০২৩ রাত ১০:১৬

remove_red_eye

৬৯৩

তজুমদ্দিন প্রতিনিধি: আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক ও অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় ভোলার তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদকে জেলার শ্রেষ্ঠ অফিসার  ঘোষণা করে পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম।

এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে, শুক্রবার সন্ধ্যায় তজুমদ্দিন থানা পুলিশকে শুভেচ্ছা জানাতে আসেন উপজেলা আ'লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, প্রেসক্লাব সভাপতি ও তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, মেহেদী হাসান মিশু, মোঃ রাসেল, প্রেসক্লাব সাবেক সভাপতি  রফিক সাদী, গাজী আব্দুল জলিল, রিপোর্টার্স ইউনিটি'র সভাপতি এম নয়ন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম, সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। এসময় সবাই ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান ওসি মাকসুদুর রহমান মুরাদকে।

তজুমদ্দিন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম জানায়,  তজুমদ্দিন উপজেলা ভোলা জেলার ০৬নং উপজেলা  হলেও প্রত্যন্ত এই এলাকাটি অন্যান্য উপজেলার তুলনায় সকল কাজে সবসময় এগিয়ে থাকে। এখানকার রাজনৈতিক ও সামাজিক পরিবেশ সব সময় সুন্দর থাকে। জেলাব্যাপী রয়েছে এ এলাকার অনেক সুনাম। এখানকার পরিবেশ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমাদের পুলিশ প্রশাসনও কোনো অংশে পিছিয়ে থাকেনি, এ মাসে তারা আমাদেরকে এনে দিয়েছে জেলার শ্রেষ্ঠ থানার পুরষ্কার। এই অর্জনকে উৎসাহ উদ্দিপনায় বরণ করে নিতে পুলিশ প্রশাসনকে শুভেচ্ছা জানাতে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছি।
এসময় ওসি মুরাদ আগামী দিনে অপরাধ দমনে এবং আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...