অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

হোয়াটসঅ্যাপের ছবি অটো ডাউনলোড হওয়া আটকাবেন যেভাবে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জুন ২০২৩ বিকাল ০৫:৩৪

remove_red_eye

৪৫৮

বর্তমানে সারাবিশ্বে কয়েক কোটি মানুষ ব্যবহার করছেন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত চ্যাট তো আছেই অফিসের তথ্য আদান প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজও করা হচ্ছে প্ল্যাটফর্মটিতে।

অনেকেই অসংখ্য গ্রুপে অ্যাড থাকেন হোয়াটসঅ্যাপে। যেখানে শুধু তথ্য আদান প্রদান নয়, ছবি, ভিডিওসহ নানা গুরুত্বপূর্ণ ফাইল শেয়ার করা হয়। যেগুলো সব ফোনে ডাউনলোড হচ্ছে। ফলে ফোনের স্টোরেজ ভর্তি হতে থাকে এবং অনেক সময় ফোন হ্যাং হয়ে যায়।

চাইলে খুব সহজেই সেই সব অপ্রয়োজনীয় ছবি ডাউনলোড হওয়া আটকাতে পারবেন। এজন্য হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড বন্ধ করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে দরকারে সেটিকে চালুও করে নিতে পারেন। এই অপশনটি চালু রাখলে হোয়াটসঅ্যাপে আসা সব ফাইল, ফটো, ভিডিও ইত্যাদি নিজে থেকেই ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যায়। এরপর ফোনের স্টোরেজ ফুল করে রাখে।

অটো ডাউনলোড বন্ধ রাখার সুবিধা হলো এতে আপনার বেশি ডেটা খরচ হবে না এবং ফোনের স্টোরেজ দ্রুত ভর্তি হবে না। প্রতিটি চ্যাটে আলাদা করে এটি করতে পারবেন। অর্থাৎ অপ্রয়োজনীয় গ্রুপগুলিতে আপনি এই অপশনটি কাজে লাগাতে পারেন।

চলুন দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ গ্রুপের অটো ডাউনলোড বন্ধ করার উপায়-

>> আপনার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করুন।

>> হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড বন্ধ করতে চান এমন কোনো গ্রুপ বা চ্যাটের প্রোফাইলে যান।

>> এখানে আপনি মিডিয়া ভিজিবিলিটির অপশন দেখতে পাবেন। এটি বন্ধ করুন।

>> তারপরে আপনাকে প্রতিটি ভিডিও, ফাইল ইত্যাদি ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে।

যদি হোয়াটসঅ্যাপে আসা যে কোনো ছবি, ভিডিও অটো ডাউনলোড বন্ধ করতে চান তাহলে-

>> হোয়াটঅ্যাপ অ্যাপের ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।

>> তারপরে সেটিংস অপশন বেছে নিন।

>> এখানে সিলেক্ট করুন ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেস অপশন।

>> এখানে তিনটি অপশন দেখতে পাবেন- হোয়েন ইউজিং মোবাইল ডাটা, হোয়েন কানেক্টেড অন অয়াই-ফাই ও হোয়েন রুমিং। সবগুলোই ডিসেবল করে দিন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...