বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে জুন ২০২৩ বিকাল ০৫:৩৭
৪৭০
এখন থেকে ইনস্টাগ্রামের রিলস ডাউনলোড করতে পারবেন অ্যাপ থেকেই। কোনো থার্ড পার্টি অ্যাপের দরকার হবে না। ইনস্টাগ্রাম নিয়ে এলো নতুন ফিচার। যার মাধ্যমে এখন খুব সহজেই আপনার পছন্দের রিলস ভিডিওটি ডাউনলোড করতে পারবেন ফোনে।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবহারকারীরা রিলগুলো ডাউনলোড করতে সক্ষম হবে। ব্যবহারকারীরা শেয়ার আইকনে ট্যাপ করে ডাউনলোড অপশন থেকে এটি করতে পারবে। তিনি উল্লেখ করেছেন, শুধু পাবলিক অ্যাকাউন্টে থাকা রিলগুলো ডাউনলোড করা যাবে। তবে পাবলিক অ্যাকাউন্টগুলো রিল ডাউনলোড করার ক্ষমতা বন্ধ বা সীমাবদ্ধ করতে পারবে।
মূলত টিকটককে টেক্কা দিতেই মেটার মালিকানাধীন সাইটটিতে আনা হয় এই শর্ট ভিডিও তৈরির ফিচারটি। যা বর্তমানে মেটারের আরেক সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকেও আছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ থেকেই রিলস ডাউনলোড করতে পারবেন-
>> এক্ষেত্রে প্রথমে আপনার স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন
>> এবার যে রিলটি ডাউনলোড করতে চান তা প্লে শুরু করুন।
>> এখন কাগজের প্লেন সদৃশ শেয়ার আইকনে ক্লিক করুন।
>> পরবর্তী ধাপে ‘অ্যাড রিলস টু ইওর স্টোরি’ অপশনে ক্লিক করুন।
>> এবার ওপরের ডান কোণায় প্রদর্শিত থ্রি ডট অপশনে ক্লিক করুন এবং ‘সেভ’ অপশন নির্বাচন করুন।
>> এরপরে ‘স্টোরি’ ডিসকার্ড করুন।
>> রিলটি ইনস্টাগ্রাম ফোল্ডারে ডাউনলোড হবে, চাইলে গ্যালারি অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন যে কোনো সময়।
সুত্র জাগো
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত