দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে জুন ২০২৩ রাত ১১:১৭
৪৬১
দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে মোঃ ইমন (২৭) নামে এক যুবককে ইট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে দৌলতখান পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে ইসলাম পাঠাগার মসজিদ সংলগ্ন হেদায়েত উল্লাহ'র বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ইমন বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার মাথায় ১৮টি সেলাই করা হয়েছে।
আহত ইমন জানান, একই বাড়ির অভিযুক্ত মনিরের মেয়ের সাথে তার ভাতিজা জুনায়েদ (৭) খেলাদুলা করছিলো। খেলাদুলার এক পর্যায়ে জুনায়েদের চোখে আঘাত করেন মনিরের মেয়ে শুমনা। এতে আহত হন জুনায়েদ। পরে তাকে চিকিৎসা করানো হয়। বিষয়টি ইমন জিজ্ঞাসা করতে গেলে মনির ও তার স্ত্রী ছকিনা, শ্বাশুড়ি মালেকা বেগম ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা হাসপাতালে ভর্তি করান। এ বিষয় জিজ্ঞাসা করতে গেলে মনিরকে তার ঘরে পাওয়া যায়নি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন বলেন, এ বিষয় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত