অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


রুশ সংকট পুতিনের কর্তৃত্বের ‘প্রকৃত ফাটল’ কেই উন্মোচিত করলো : ব্লিঙ্কেন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জুন ২০২৩ বিকাল ০৫:২৬

remove_red_eye

৩৮৯

ক্রেমলিনের বিরুদ্ধে ভাড়াটে সৈন্য সরবরাহকারী গ্রুপের বিদ্রোহের ফলে সৃষ্ট রাশিয়ার সংকট প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কর্তৃত্বের ‘প্রকৃত ফাটল’ কেই উন্মোচিত করলো।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রোববার এ কথা বলেছেন।
খবর এএফপি’র।
ব্লিঙ্কেন সিবিএস নিউজ টক শো ‘ফেস দ্য ন্যাশন’কে বলেন, সপ্তাহান্তে বেসরকারি গ্রুপ ওয়াগনার এবং এর বিদ্রোহী নেতা ইয়েভজেনি প্রিগোঝিনের বিদ্রোহ ‘পুতিনের কর্তৃত্বের জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হলো।
আমেরিকার এ শীর্ষ কূটনীতিক বলেন, ‘সুতরাং এটি একটি গভীর প্রশ্ন উত্থাপন এবং এটি প্রকৃত ফাটল প্রকাশ করেছে।’
রাশিয়ার উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে ব্লিংকেনের বক্তব্যটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম প্রকাশ্য মন্তব্য। ওয়াশিংটন ওয়াগনারের এমন বিদ্রোহের বিষয়ে গত ২৪ ঘণ্টা ধরে ইউরোপীয় মিত্রদের সাথে নিবিড়ভাবে পরামর্শ করে আসছিল।
এদিকে পুতিন শনিবার গুরুত্বপূর্ণ এক বক্তৃতায় প্রিগোঝিনকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত এবং অপরাধীদের শান্তি দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন।
কিন্তু পরে তিনি একটি সাধারণ ক্ষমা চুক্তির আওতায় ওয়াগনার প্রধানের বিরুদ্ধে আনা সকল অভিযোগ তুলে নেন। প্রিগোঝিনকে বিচার এড়িয়ে প্রতিবেশি দেশ বেলারুশে চলে যাওয়ার সুযোগ করে দেয়া হয়।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...