অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

উইম্বলডনে এখনো জকোভিচ ফেবারিট : আলকারাজ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জুন ২০২৩ বিকাল ০৫:৩১

remove_red_eye

৪২৩

রোববার কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশীপের ফাইনালে এ্যালেক্স ডি মিনরকে ৬-৪, ৬-৪ গেমের সরাসরি সেটে পরাজিত করে ঘাসের কোর্টের প্রথম শিরোপা জয় করেছেন কার্লোস আলকারাজ। আর এই শিরোপা জয়ের পর বিশ্বের নতুন নাম্বার ওয়ান এই খেলোয়াড় জানিয়েছেন উইম্বলডন জয়ের দক্ষতা তার আছে।
স্প্যানিশ এই তরুণ  এনিয়ে মৌসুমের পঞ্চম শিরোপা জয় করলেন। যার মাধ্যমে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও ফিরেছেন। কিন্তু শিরোপা জয়ের পর তিনি বলেছেন, আগামী মাস থেকে শুরু হওয়া উইম্বলডনে এখনো নোভাক জকোভিচ ফেবারিট। ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে ক্যারিয়ারের অষ্টম শিরোপার লক্ষ্যে জকোভিচ উইম্বলডনে খেলতে নামবেন।
এদিকে এনিয়ে ক্যারিয়ারের তৃতীয় ঘাসের টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন আলকারাজ। কুইন্সে পুরো সপ্তাহ জুড়েই তিনি নিজেকে দুর্দান্ত ভাবে প্রমান করেছেন। অথচ প্রথম রাউন্ডে ফরাসি আর্থার রিন্ডারনেখের বিরুদ্ধে প্রায় হেরেই বসেছিলেন। পরের চার ম্যাচ অবশ্য কোন সেটে না হেরে সহজেই উতরে যান ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ। প্রথমবারের মত উইম্বলডনের চতুর্থ রাউন্ডের পরেও নিজেকে নিয়ে যাবার ব্যপারে আত্মবিশ্বাস কুইন্স থেকে নিয়ে নিয়েছেন তিনি।  
এ সম্পর্কে আলকারাজ বলেন, ‘উইম্বলডনে এগিয়ে যাবার ব্যপারে আমি বেশ আত্মবিশ্বাসী। সর্বোচ্চ পর্যায়ে খেলার মাধ্যমে আমি সপ্তাহটা শেষ করেছি। সে কারনেই উইম্বলডনের অন্যতম একজন ফেবারিট হিসেবে আমি নিজেকে দাবী করতেই পারি। কিন্তু আমার এখনো এই ধরনের কোর্টে আরো অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন রয়েছে। উইম্বলডনে জয়ের ক্ষেত্রে নোভাকই মূল ফেবারিট। কিন্তু আমিও এই পর্যায়ে এসে তাকে পরাজিত করার কিংবা ফাইনালে খেলার চেষ্টা করবো। পরিসংখ্যানে দেখেছি উইম্বলডনে শীর্ষ ২০ খেলোয়াড় মিলে যা করেছে তার থেকে অনেক বেশী ম্যাচ জিতেছেন নোভাক। সে কারনে বলতেই হয় নোভাকই ফেবারিট।’
২০১৩ সালে ব্রিটিশ তারকা এন্ডি মারের কাছে ফাইনালে পরাজয়ের পর ১০ বছর পর্যন্ত সেন্টার কোর্টে পরাজিত হননি জকোভিচ। কিন্তু আলকারাজ আশা করেন ফাইনালে শীর্ষ দুই খেলোয়াড়েরই খেলা উচিৎ এবং সমর্থকরা অবশ্যই তাকেই সমর্থন করবেন। আলকারাজ বলেন, ‘আমি দেখেছি জকোভিচ ২০১৩ সালের পর থেকে কখনই সেন্টার কোর্টে পরাজিত হয়নি। মারের কাছে পরাজয়ের পর সেন্টার কোর্টে সে কোন ম্যাচ হারেনি যা সত্যিই অভাবনীয়। কিন্তু এই পরিসংখ্যান বদলে দেবার ব্যপারে আমি আশাবাদী, আর আমি জানি সে সময় সমর্থকরাও আমার সাথেই থাকবেন।’

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...