বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা মার্চ ২০২০ ভোর ০৪:৩০
৭৫২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বর্ণাঢ্য আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে দিবসটি পালন উপলক্ষে “পুলিশ স্মৃতিস্তম্ভে” পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জাননো হয়। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত শেষে পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপত্বিতে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন দুলাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠ’র সম্পাদক এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির আহমেদসহ ভোলা জেলার সকল থানার ওসি ও কর্মকতাগণ। পরে ভোলার সাত শহীদ পরিবারের মাঝে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত