বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে জুন ২০২৩ বিকাল ০৪:২১
৩৭৭
বাওয়াল সিনেমার মাধ্যমে প্রথম একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। এ সিনেমা প্রাইম ভিডিওর মাধ্যমে ভারত ও বিশ্বের ২০০ দেশে দেখা যাবে। জুলাই মাসের ২৭ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল এ সিনেমা। কিন্তু এক বিশেষ কারণে পিছিয়ে যাচ্ছে এ সিনেমার মুক্তি তারিখ।
জানা গেছে, ২৮ জুলাই মুক্তি পাবে করণ জোহরের সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’। তাই এ সিনেমার সঙ্গে দ্বন্দ্ব এড়াতেই সিনেমা মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। শেষ তথ্য মতে, আগামী ২১ জুলাই ওটিটি প্ল্য়াটফর্ম অ্য়ামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে এ সিনেমা।
এর আগে জানানো হয়েছিল, বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের সিনেমা ‘বাওয়াল’-এর প্রিমিয়ার হতে যাচ্ছে প্যারিসের আইফেল টাওয়ারে। এটিই প্রথম ভারতীয় সিনেমা যার প্রিমিয়ার আইফেল টাওয়ারে হওয়ার কথা ছিল।
চলতি বছরের ৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ‘বাওয়াল’ সিনেমা। কিন্তু পরে সেই তারিখ পিছিয়ে যায়। একাধিক সূত্র থেকে জানা যায়, ভিএফএক্সে দেরি হওয়ার জন্য এই সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে যায়। সিনেমার পোস্ট প্রোডাকশন এখনো বাকি রয়েছে বলে মনে করা হয়েছে। অনুরাগীরা অবশ্যই বরুণ ও জাহ্নবীর নতুন জুটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন।
অন্য়দিকে করণ জোহর পরিচালিত নতুন সিনেমা রকি অউর রানি কী প্রেম কাহানি নিয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে। আলিয়া ভাট, রণবীর সিংহ, শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতো তাবড় অভিনেতারা অভিনয় করেছেন এ সিনেমায়।
সুত্র জাগো
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক