বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা মার্চ ২০২০ ভোর ০৪:৩৩
২০৮৪
বোরহানউদ্দিন প্রতিনিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে স্কুলভিত্তিক দেয়াল পত্রিকা প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বশির গাজীর সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় ও বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও কোস্ট ট্রাস্টের যৌথ আয়োজনে দেয়াল পত্রিকা প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল “কিশোর -কিশোরীদের ভাবনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা”। প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসা অংশগ্রহন করে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ । বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহাম্মদ মিয়া উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক ।
সভার শুরুতে প্রতিযোগিতার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির সমন্বয়কারী খোকন চন্দ্র শীল। দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার মো: ওমর ফারক , উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মো: মনিরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আয়েশা সিদ্দিকা । এসময় আরো উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্ট কর্মকর্তা মো: সাইদুর রহমান,রাজিব ঘোষ, রাবেয়া বিনতে খায়ের প্রমুখ । প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন দারুস সুন্নত মডেল একাডেমি, দ্বিতীয় স্থান অধিকার করেন বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেন দেউলা তালুকদার বাড়ি মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বোরহান উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত