বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা মার্চ ২০২০ ভোর ০৪:৩৪
৮৫০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় সাবেক এক ইউপি সদস্যকে গাছে বেঁধে কুপিয়ে মাছের ঘের দখল করার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাভলু হাওলাদারের বিরুদ্ধে। এসময় দখলকারীরা ইউপি সদস্য শফী মাল ও তার বড় ছেলে অলিউল্লাহকে কুপিয়ে জখম করে ওই জমিতে একটি টিনের ঘর উঠিয়ে জমি দখলে নেয়। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। হামলার শিকার শফি মাল উপজেলার ধনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। শনিবার দিবাগত রাতে ধনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত সাবেক ইউপি সদস্য মো. শফী মাল ও তার পরিবার জানান, ধনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দড়িরাম শংকর গ্রামের তাদের ৩ এককর জমির মাছের ঘেড়ের জমি নিয়ে ধনিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লাভলু হাওলাদারের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তারা উভয় পক্ষ ভোলা সদর মডেল থানায় অভিযোগ দাখিল। এ ঘটনার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) ভোলা মডেল থানায় একটি সালিশ মিমাংশা বসে সাবেক ইউপি সদস্যকে ঘেড়ের মাছ ধরার জন্য অনুমতি দেয়। পরে তিনি মেশিন বাসিয়ে ঘেড় সেচের কাজ শুরু করেন। শনিবার গভীর রাতের দিকে শফী ও তার ছেলে অলিউল্লাহ ঘের থেকে বাড়ি ফেরা পথে লাভলু হাওলাদারের নেতৃত্বে নাহিদ, এনায়েত, মিন্টুসহ ৩০-৪০ জন তাদের চার দিকে ঘিরে ফেলে হাত-পা বেঁধে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হামলাকারীরা তাদেকে বেঁধে রেখে ঘেরের জমিতে জোরপূর্বক একটি টিনের ঘর নির্মাণ করেন। পরে স্থানীয়দের সহযোগীতায় রবিবার সকালে তাদের পরিবারের লোকজন উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ভোলা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এব্যাপারে অভিযুক্ত লাভলু হাওলাদারকে ফোন করলে তিনি জানান, আমার সাথে অনেক দিন ধরে শফি মালের সাথে দেখা হয়নি। তবে আমি শুনেছি স্থানীয় মিন্টু নামের এক লোকের সাথে শফি মালের জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারা জমিতে ঘর তুলতে গেলে মিন্টুর সাথে শফি মালের সাথে মারামারি হয়েছে। এ বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, বিষয়টি আমরা শুনেছি। তবে এখনো কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত