অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

এক চার্জে ১২ দিন চলবে এই স্মার্টওয়াচ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জুলাই ২০২৩ বিকাল ০৪:০২

remove_red_eye

৪২৩

জনপ্রিয় স্মার্টওয়াচ নির্মাতা সংস্থা অ্যামাজফিট নিয়ে এলো তাদের নতুন স্মার্টওয়াচ। যার নাম অ্যামাজফিট পপ ৩এস। অনন্য কার্ভড চ্যাসিস ডিজাইনের সঙ্গে একাধিক আকর্ষণীয় ফিচার থাকছে ঘড়িটিতে। আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে মিউজিক কন্ট্রোল, রিমোট ক্যামেরা শাটার, স্মার্ট নোটিফিকেশনের মতোও একাধিক বিষয় এই স্মার্টওয়াচেই দেখে নিতে পারবেন এতে।

অ্যামাজফিট পপ ৩এস ঘড়িতে রয়েছে জ়িঙ্ক অ্যালয় কার্ভড চ্যাসিস ও তার সঙ্গে রাউন্ড এজেস। ১.৯৬ ইঞ্চির এইচডি অ্যামোলেড ৩ডি কার্ভড ডিসপ্লে রয়েছে, যাদের রেজোলিউশন ৪১০ X ৫০২ পিক্সেলস।

অন্যান্য স্মার্টওয়াচের মতোই রয়েছে ১০০ এর বেশি ওয়াচ ফেস। ঘড়িটির মিড ফ্রেমে রয়েছে স্টেইনলেস স্টিল ফাংশনাল নব। ব্ল্যাক সিলিকন স্ট্র্যাপ বা গ্রে স্টেইনলেস স্টিল স্ট্র্যাপের মধ্যে আপনি যে কোনো একটি বেছে নিতে পারেন।

একবার চার্জে ১২ দিনের ব্যাটারি লাইফ দিতে পারে এই স্মার্টওয়াচ। বিল্ট-ইন ব্লুটুথ কলিং ফিচার রয়েছে। ফোন কল রিসিভ করতে পারবেন স্মার্টওয়াচ থেকেই, ১০টা কনট্যাক্ট আপনি ঘড়িতেই সেভ করে রাখতে পারবেন। তাছাড়া ডায়াল প্যাডের অ্যাক্সেস পাবেন, চেক করতে পারবেন কল হিস্ট্রিও। সিরি এবং গুগল অ্যাসিস্ট্যান্ট-এরও সাপোর্ট থাকছে এই স্মার্টওয়াচে।

হেল্থ এবং ফিটনেস ট্র্যাকার হিসেবেও এই স্মার্টওয়াচের জুড়ি মেলা ভার। স্টেপ কাউন্টার, ক্যালোরি কাউন্টার, ২৪/৭ হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র্যাকিং, SpO2 মনিটরিংয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে ঘড়িটিতে। এমনকি আপনার অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মেই যুক্ত করতে পারবেন স্মার্টওয়াচটি।

স্মার্টওয়াচটি সিলিকন ও মেটাল দুই ধরনের স্ট্র্যাপেই কিনতে পারবেন। সিলিকন স্ট্র্যাপের স্মার্টওয়াচের দাম ভারতীয় মুদ্রায় ৩ হাজার ৪৯৯৯ এবং মেটাল স্ট্র্যাপে এই ঘড়িই আপনি পেয়ে যাবেন ৩ হাজার ৯৯৯ টাকায়। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে ঘড়িটি আপনি ক্রয় করতে পারবেন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...