অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভারতে বাসে আগুন লেগে ২৫ জনের মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জুলাই ২০২৩ বিকাল ০৫:০১

remove_red_eye

৪৩১

ভারতের পশ্চিমাঞ্চলে একটি এক্সপ্রেসওয়েতে শনিবার রাতে একটি বাসে আগুন লেগে কমপক্ষে ২৫ জন নিহত এবং আটজন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাবুরাও মহামুনি এএফপিকে বলেছেন, বাসটি পুনে শহরে যাওয়ার সময় মধ্যরাতের পর একটি খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায় এবং এর ডিজেল ট্যাঙ্কে আগুন ধরে যায়।
তিনি বলেন, ‘বাসে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। এদের পঁচিশ জন মারা গেছে এবং আটজন আহত হয়েছে।’ 
ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) পূর্বে মহারাষ্ট্র রাজ্যের দুর্ঘটনাস্থলের কাছে একটি হাসপাতালে বাস চালকসহ আহতদের ভর্তি করা হয়েছে। 
পুলিশ জানিয়েছে, তারা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সুপার সুনীল কাদাসানের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ‘এই মুহুর্তে অগ্রাধিকার হচ্ছে মৃতদেহ শনাক্ত করা এবং তাদের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা।’
ছবিতে দেখা গেছে বাসটি আগুনে পুড়ে গেছে এবং পরে গাড়ির পুড়ে যাওয়া অবশিষ্টাংশ হাইওয়েতে উল্টে গেছে।
এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে বলেছেন, ‘বুলধানায় বিধ্বংসী বাস দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত।’
টুইটে তিনি বলেন, ‘যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ 
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, তিনি দুর্ঘটনার জন্য ‘গভীর শোক’ অনুভব করেছেন এবং নিহতদের পরিবারকে ৫০০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সুত্র বাসস

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...