অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোল সেরা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জুলাই ২০২৩ বিকাল ০৫:০২

remove_red_eye

২৭৩

সমর্থকদের ভোটে ২০২২/২৩ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেরা গোলের পুরস্কার জয় করে নিয়েছেন লিওনেল মেসি। পিএসজির জার্সি গায়ে বেনফিকার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম লেগের ম্যাচে মেসি যে গোলটি করেছিলেন  সেটাকেই বর্ষসেরা হিসেবে বেছে নিয়েছে সমর্থকরা। 
উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল প্রতিযোগিতার সেরা ১০ গোল বাছাই করে দেয়, সেখান থেকেই সমর্থকদের ভোটে সেরা গোল নির্বাচন করা হয়। 
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ-এইচ’এর প্রথম লেগে পর্তুগীজ ক্লাব বেনফিকার বিরুদ্ধে মেসি ২২ মিনিটে ট্রেডমার্ক ফিনিশিংয়ে কার্লিং শটে চোখ ধাঁধানো গোলটি করেছিলেন। যদিও উয়েফার অফিসিয়াল লিস্টে মেসির গোলটি ছিল তৃতীয় সেরা। উয়েফা তাদের টুইটারে ভোটের ফলাফল প্রকাশ করেছে। অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত ম্যাচটি পরবর্তীতে ১-১ গোলে ড্র হয়। ডানিলো পেরেইরার আত্মঘাতি গোলে এক পয়েন্ট নিশ্চিত হয় বেনফিকার। 
আর্জেন্টাইন সুপারস্টার মেসির পিএসজির সময়টা মোটেই ভাল যায়নি। এবারের গীষ্মে তিনি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যাবার ঘোষনা দিয়েছেন। এর মাধ্যমে পিএসজির সাথে দুই বছরের সম্পর্ক শেষ হলো। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে সাত ম্যাচে মেসি চার গোল করেছেন। 
ডর্টমুন্ডের বিরুদ্ধে ম্যানেচস্টার সিটির আর্লিং হালান্ডের এ্যাক্রোবেটিক গোলটি বিষেশজ্ঞদের তালিকায় শীর্ষে থাকলেও সমর্থকদের ভোটে তৃতীয় স্থান লাভ করেছে। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রের গোলটি দ্বিতীয় স্থান লাভ করেছে। মূল তালিকায় ভিনির গোলটি ছিল ষষ্ঠ স্থানে।

সুত্র বাসস

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...