বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা মার্চ ২০২০ রাত ০৩:২৪
৬৮৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভারতের দিল্লিতে মুসলিমদের ওপর নির্যাতনসহ মসজিদ-মাদ্রাসায় আগুন দেয়ার প্রতিবাদে বিশাল বিক্ষোভ করেছে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ। সোমবার দুপুরে ভোলা শহরের হাটখোলা জামে মসজিদের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় দিল্লির আক্রান্ত মুসলিম ও মসজিদের ছবি সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করার পাশাপাশি সেখানকার মুসলিমদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন মুসল্লিরা। এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ এর সভাপতি মাওলানা আব্দুর রহমান,সহ-সভাপতি মুফতি আহম্মদ উল্ল্যাহ,মাওলানা আতাউর রহমান,মাওলানা তাজউদ্দিন,সাধারন সম্পাদক মোবাশ্বের উল হক নাঈম,মুখপাত্র মিজানুর রহমান,যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, দিল্লিতে মুসলমানদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। সেখানে মুসলমানদের কোনো নিরাপত্তা নেই। আগুন দিয়ে মসজিদ পোড়ানো হচ্ছে। মুসলমানদের ওপর নির্যাতন চলছে। অনতিবিলম্বে এই নির্যাতন ও হত্যাকান্ড বন্ধ করার দাবী জানায়। বিক্ষোভ সমাবেশ থেকে বিশ্ব মুসলিম স¤প্রদায়কে ভারতের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহŸান জানান বক্তারা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত