অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

হাসরাঙ্গাকে তিরস্কার করলো আইসিসি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

৩৭১

আচরণবিধি ভঙ্গের দায়ে শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভাকে তিরস্কার করেছে  ক্রিকেটের  নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন হাসারাঙ্গা। ২৪ মাসের মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে এই লেগ স্পিনারের নামের পাশে।
গত শুক্রবার বুলাওয়েতে চলমান বিশ^কাপ বাছাই পর্বের সুপার সিক্সে নেদারল্যান্ডসের বিপক্ষে আচরণবিধির আইসিসি লেভেল-১ ভঙ্গ করেন হাসারাঙ্গা। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে মেজাজ হারিয়ে বাউন্ডারি লাইনে ব্যাট দিয়ে আঘাত করেন হাসারাঙ্গা।
আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙ্গেন হাসারাঙ্গা।  আইসিসির আচরণ বিধি অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সামগ্রী, পোশাক, মাঠের উপকরণ ক্ষতিসাধন করা আচরণ বিধি ভঙ্গ হিসেবে  বিবেচিত।
আইসিসি এমিরেটস প্যানেলের ম্যাচ রেফারি শহিদ ওয়াদভাল্লার দেয়া শাস্তি মেনে নিয়েছেন হাসারাঙ্গা। এজন্য কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
নেদারল্যান্ডসের বিপক্ষে ২১ রানে জয়ের ম্যাচে ব্যাট হাতে ২০ রান ও বল হাতে ২ উইকেট নেন হাসারাঙ্গা। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন তিনি। আসরে শ্রীলংকার প্রথম তিন ম্যাচে ইনিংসে টানা ৫ বা তার বেশি উইকেট নিয়ে পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিসের রেকর্ড স্পর্শ করেন হাসারাঙ্গা।
১৯৯০ সালে টানা তিন ওয়ানডেতে ইনিংসে অন্তত পাঁচ উইকেট নিয়েছিলেন ওয়াকার। ৩৩ বছর পর ওয়াকারের রেকর্ড স্পর্শ করেন হাসারাঙ্গা।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...