অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার পশ্চিম ইলিশায় খালের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২০ রাত ০৩:২৬

remove_red_eye

৯৬৩

আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে অবৈধভাবে পাঙ্গাশিয়া ও ভোলার খাল পাড়  কেটে মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় ইট ভাটার সরদারদের বিরুদ্ধে। খাল কেটে মাটি উত্তোলনের ফলে বর্ষা মৌসুমে চরম খাল ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রকাশ্যে মাটি কেটে বিক্রি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকায় রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
জানা গেছে, পাঙ্গাশিয়া খাল ভাঙন ঠেকাতে চলতি বছরে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা ব্যয়ে ১৩০ মিটার বাধ তীর মেরামত মঞ্জুরি প্রকল্পের কাজ শুরু করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
অভিযোগ আছে, প্রতি শীত মৌসুমে ইট ভাটা চালু হলেই পাঙ্গাশিয়া ও ভোলা খাল থেকে অনুমতি ছাড়াই মাটি কেটে বিক্রি করছেন ফাইভ স্টার ব্রিকস্সহ কয়েকটি ফিল্ডের সরদাররা। তারা (সরদাররা) রাতের আঁধারে অবৈধভাবে এই মাটি কেটে ইটভাটায় নেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এভাবে খাল থেকে অপরিকল্পিত মাটি উত্তোলনের ফলে সামনের বর্ষা মৌসুমে তীর মেরামত মঞ্জরি প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ খালভাঙনের আশঙ্কায় রয়েছে এলাকাবাসী। তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও ফাইভ স্টার ব্রিকস এর বক্তব্য পাওয়া যায়নি।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার জানান, তীর মেরামত মঞ্জরি কাজ চলতি বছরে শুরু হয়েছে। খাল থেকে এভাবে মাটি কেটে নিলে তীর মেরামত মঞ্জরি প্রকল্পের ক্ষতি হবে। বিষয়টা জেলা প্রশাসকের নজরে আনা দরকার। জানতে চাইলে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, খাল থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হলে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে অতি দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...