অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

শাকিবের ‘প্রিয়তমা’ দেখতে প্রেক্ষাগৃহে সপরিবারে পলক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা জুলাই ২০২৩ বিকাল ০৫:৫১

remove_red_eye

৩৯০

ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খানের ‘প্রিয়তমা’। বৈরী আবহাওয়ার মধ্যেও সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকরা। প্রেক্ষাগৃহে পাওয়া যাচ্ছে না কোনো টিকেট।

এরই মধ্যে আজ (২জুন) রোববার বিকেলে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’ দেখতে গিয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সঙ্গে রয়েছে পরিবারের অন্যান্য সদস্যরা।

ফেসবুক পেজে দুই ছবি পোস্ট করে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সঙ্গে তিনি লেখেন, আমরা পৌঁছে গেছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে! অধীর আগ্রহে অপেক্ষা করছি সাড়ে চারটা বাজলেই দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রিয়তমা’ দেখবো বলে। আমার প্রিয়তমাসহ অপূর্ব ও অনির্বাণের সাথে।

‘প্রিয়তমা’ সিনেমাটি এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। এর কয়েকটি গান বেশ শ্রোতাপ্রিয়তা লাভ করেছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি এখন চলছে। ঈদের দিন থেকে সিনেমাটি হাউজ ফুল যাচ্ছে।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াৎ, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেকে।

সুত্র জাগো

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...