অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জেলা ছাত্রলীগের বিক্ষোভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২০ ভোর ০৪:০৮

remove_red_eye

৭৯৯

শহর সংবাদদাতা : নোয়াখালী ও খুলনায় ছাত্রলীগের দুই নেতা-কর্মী হত্যার ঘটনায় বিক্ষোভ  ও  প্রতিবাদ সমাবেশ করেছে ভোলা জেলা ছাত্রলীগ।
৩ মার্চ মঙ্গলবার বিকেলে ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয় সামনে থেকে জেলা  ছাত্রলীগের একাংশ মাসরুর নিলয় এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে ভোলা জেলা ছাত্রলীগ  নেতা মাসরুর নিলয় বলেন,  বাংলাদেশের ভূখন্ডকে জামাত শিবির রাজাকাররা আবারো রক্তে রঞ্জিত করার পায়তারা করছে। জননেত্রী শেখ হাসিনার সরকার যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে তখনি সে একাত্তরের পরাজিত শক্তিরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের কুপিয়ে জখম করেছে, নিহত করেছে। শুধু নোয়খালীর কিংবা খুলনার ঘটনা নয় আমাদেরও অনেক নেতাকর্মীকে তারা হাত-পায়ের রগ কেটে দিয়েছে, পঙ্গুত্ব বরণ করে তারা জীবন-মরণের সাথে পাঞ্জা লড়ছে। বিক্ষোভ সমাবেশে ভোলা জেলার বিভিন্ন ইউনিট এর ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের উপর ছাত্রশিবিরের সংঘর্ষে গুরুতর আহতদেরকে হাসপাতালে নেওয়ার পথে ছাত্রলীগকর্মী রাকিবুল ইসলাম মৃত্যুবরণ করেন। একইদিন খুলনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে করায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান রাসেল নামে একজনের মৃত্যু হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...