অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সৌদি আরব, রাশিয়া ও আলজেরিয়ার তেল উত্তোলন হ্রাসের সিদ্ধান্তে ওপেকের সমর্থন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৩ বিকাল ০৪:৫৯

remove_red_eye

৩৪৬

জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক এর জ্বালানি ও তেল মন্ত্রীরা বুধবার সৌদি আরব, রাশিয়া এবং আলজেরিয়ার সর্বশেষ উৎপাদন কমানোর সিদ্ধান্তে সমর্থন প্রকাশ করেছেন।
ওপেকের ১৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে সৌদি আরব, আলজেরিয়া এবং তেল উৎপাদনকারী ২৩টি দেশের জোট ওপেক প্লাসের মধ্যে রাশিয়া তেল উৎপাদন হ্রাস করবে।
সৌদি আরব সোমবার স্বেচ্ছায় তাদের উৎপাদন দৈনিক ১ মিলিয়ন ব্যারেল হ্রাস আগস্ট পর্যন্ত বর্ধিত করেছে এবং রাশিয়া আগস্টে তেল রফতানি দৈনিক ৫ লাখ ব্যারেল কমানোর পরিকল্পনা করেছে। এছাড়াও সোমবার, আলজেরিয়া স্বেচ্ছায় আগস্টে তার অপরিশোধিত উৎপাদন দৈনিক আরও ২০,০০০ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
ওপেক জানিয়েছে, বুধবার ভিয়েনায় অষ্টম ওপেক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানকারী ওপেকের জ্বালানি ও তেল মন্ত্রীরা সৌদি আরবের সিদ্ধান্তের জন্য ‘তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন’ এবং সর্বশেষ ঘোষণার জন্য রাশিয়া ও আলজেরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।
ওপেক বলেছে, সম্মেলনের সাইডলাইনে বৈঠকে, মন্ত্রীরা ‘বাজারের অবস্থা পর্যালোচনা করার সুযোগ নিয়েছিলেন এবং স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ তেলের বাজারকে সমর্থন করার জন্য তাদের অব্যাহত প্রচেষ্টায় ইতোমধ্যেই গৃহীত ব্যবস্থার মাধ্যমে তাদের ওপেকের বাইরের (ওপেক প্লাস) প্রতিপক্ষদের সাথে পরামর্শ চালিয়ে যেতে সম্মত হয়েছেন।’
অষ্টম ওপেক আন্তর্জাতিক সম্মেলনে ওপেক প্লাস দেশ এবং তেল-ভোক্তা দেশগুলোর মন্ত্রীরা, পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, তেল ও জ্বালানি কোম্পানি, শিক্ষাবিদ এবং অন্যান্য শিল্প বিশেষজ্ঞ প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সুত্র বাসস

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

আরও...