অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ক্যারিয়ারের ৩৫০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের স্বাদ পেলেন জকোভিচ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৩ বিকাল ০৫:০৬

remove_red_eye

৩৪৪

বুধবার উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে জর্ডান থম্পসনকে পরাজিত করার মাধ্যমে ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ৩৫০তম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছেন নোভাক জকোভিচ।
বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ অবাছাই অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ থম্পসনকে ৬-৩, ৭-৬ (৭/৪), ৭-৫ গেমের সরাসরি সেটে পরাজিত করে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। 
সার্বিয়ান এই তারকার আগে এই কৃতিত্ব দেখিয়েছেন গত বছর অবসরে যাওয়া দুই তারকা রজার ফেরেদার (৩৬৯) ও সেরেনা উইলিয়ামস (৩৬৫)। এই দুই খেলোয়াড়ই গ্র্যান্ড স্ল্যামে ম্যাচ জয়ের দিক থেকে জকোভিচকে পিছনে ফেলেছেন। 
বিশ্বের ৭০তম র‌্যাঙ্কধারী থম্পসনের বিপক্ষে প্রথম সেটে একটি ব্রেক নিয়ে সেট নিশ্চিত করেন। দ্বিতীয় সেটটি টাই-ব্রেকে নিষ্পত্তি হয়। সেন্টার কোর্টে অনুষ্ঠিত ম্যাচটির তৃতীয় সেটে থম্পসন ভালই প্রতিদ্বন্দ্বিতা গড়েছিলেন। কিন্তু ৬-৫ গেমে পিছিয়ে থাকার সময় আর পেরে উঠেননি। 
৩৬ বছর বয়সী জকোভিচ ক্যারিয়ারের অষ্টম উইম্বলডন শিরোপার লক্ষ্যে কোর্টে নেমেছেন। এর মাধ্যমে তিনি ফেদেরারের রেকর্ড স্পশ করতে পারবেন। এছাড়া মাগার্রেট কোর্টের সর্বকালের সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্বও স্পর্শ করতে পারবেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...