বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই জুলাই ২০২৩ বিকাল ০৫:০৬
৩২০
বুধবার উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে জর্ডান থম্পসনকে পরাজিত করার মাধ্যমে ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ৩৫০তম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছেন নোভাক জকোভিচ।
বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ অবাছাই অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ থম্পসনকে ৬-৩, ৭-৬ (৭/৪), ৭-৫ গেমের সরাসরি সেটে পরাজিত করে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।
সার্বিয়ান এই তারকার আগে এই কৃতিত্ব দেখিয়েছেন গত বছর অবসরে যাওয়া দুই তারকা রজার ফেরেদার (৩৬৯) ও সেরেনা উইলিয়ামস (৩৬৫)। এই দুই খেলোয়াড়ই গ্র্যান্ড স্ল্যামে ম্যাচ জয়ের দিক থেকে জকোভিচকে পিছনে ফেলেছেন।
বিশ্বের ৭০তম র্যাঙ্কধারী থম্পসনের বিপক্ষে প্রথম সেটে একটি ব্রেক নিয়ে সেট নিশ্চিত করেন। দ্বিতীয় সেটটি টাই-ব্রেকে নিষ্পত্তি হয়। সেন্টার কোর্টে অনুষ্ঠিত ম্যাচটির তৃতীয় সেটে থম্পসন ভালই প্রতিদ্বন্দ্বিতা গড়েছিলেন। কিন্তু ৬-৫ গেমে পিছিয়ে থাকার সময় আর পেরে উঠেননি।
৩৬ বছর বয়সী জকোভিচ ক্যারিয়ারের অষ্টম উইম্বলডন শিরোপার লক্ষ্যে কোর্টে নেমেছেন। এর মাধ্যমে তিনি ফেদেরারের রেকর্ড স্পশ করতে পারবেন। এছাড়া মাগার্রেট কোর্টের সর্বকালের সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্বও স্পর্শ করতে পারবেন।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক