অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপের তিন মাস আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা : আইসিসি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৩ বিকাল ০৫:০৮

remove_red_eye

৪০৪

আগামী অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ^কাপের ১৩তম আসরের। তার আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অবসর জাতীয় দলের জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির  ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মাটিতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মাত্র তিন মাস আগে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তামিম।
আফগানিস্তানের বিপক্ষে চলমান  তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হারের একদিন পর চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম।
কান্না জড়িত কন্ঠে সংবাদমাধ্যমকে তামিম বলেন, ‘আমার জন্য এটাই শেষ। আমি আমার সেরাটা দিয়েছি। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। এই মুহুর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি আমি।’
সতীর্থ এবং কোচিং স্টাফদের ধন্যবাদ জানিয়ে তামিম আরও বলেন, ‘আমি আমার সকল সতীর্থ, কোচ, বিসিবি কর্মকর্তা, আমার পরিবারের সদস্য এবং যারা আমার দীর্ঘ যাত্রায় সাথে ছিলেন তাদের ধন্যবাদ জানাতে চাই। আমার প্রতি আস্থা রেখেছেন তারা।’
ভক্তদের ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, ‘আমি ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমার প্রতি আপনাদের ভালোবাসা এবং বিশ্বাস আমাকে বাংলাদেশের জন্য সেরাটা দিতে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আপনাদের দোয়া চাই। অনুগ্রহ করে আপনারদের প্রার্থনায় রাখুন।’
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। দেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪১টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২৫টি সেঞ্চুরি এবং ৯৪টি হাফ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।
গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেন  ৩৪ বছর বয়সী তামিম। গত এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। এখনও ওয়ানডেতে তামিমের উত্তরসূরি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ^কাপে ওমানের বিপক্ষে তামিমের সেঞ্চুরির ব্যাটিং ভিডিও আপলোড করে আইসিসি।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...