অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ৯০ জন খামারীকে নিয়ে মেঘনা ডেইরী ফার্ম সমিতির আত্মপ্রকাশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২০ ভোর ০৪:১৬

remove_red_eye

১৬৪৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় দুধ ও দুধজাত পণ্যের ঐতিহ্য ধরে রাখতে ৯০ টি ডেইরী ফার্ম খামারীদের  নিয়ে গড়ে ওঠেছে মেঘনা ডেইরী ফার্ম সমিতি। দুধের সরবরাহসহ খামারীদের নানা সমস্যা সমাধান করাই হচ্ছে এই যৌথ ফার্ম এর লক্ষ্য। সোমবার রাতে ভোলা-বরিশাল সড়কের পরাণগঞ্জ মোড়ে অফিস কার্যালয়ে  আনুষ্ঠানিক ভাবে ওই ফার্মের আত্ম প্রকাশ ঘটে। একই সঙ্গে কার্য পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত হয়। জেলা সেরা খামারী হিসেবে পুরস্কারপ্রাপ্ত মোঃ আখতার হোসেন এ সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। স্থানীয় মিস্টির দোকানীদের অভিযোগ সাতক্ষিরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সরবরাহকৃত ছানায় ভেজাল ও নি¤œমানের । এতে ভোলার ঐতিহ্যের মিস্টির গুনগত স্বাদ বিনস্ট হচ্ছে। মিস্টির দোকানীদের চাহিদাপূরণে ভোলার উৎপাদিত বিশুদ্ধ দুধ দিয়ে ছানা তৈরী করে তা বিক্রি করা হবে, এমনটা জানান, মেঘনা ডেইরী ফার্মের সম্পাদক মনিরুল ইসলাম, সহসভাপতি ইসমাইল হোসেন, আব্দুল হাই সবুজ মেম্বার, মিজানুর রহমান সামসুদ্দিন, সহসম্পাদক সিরাজ কাজী, সহসম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজ তালুকদারসহ খামারীরা। খামারীদেও  অভিযোগ তাদের এক একটি খামারে ১০০ থেকে ৩০০ গরু রয়েছে। অথচ এই সব গরুর জন্য ঘাস উৎপাদনের জমি নেই। সরকারিভাবে ঘাস উৎপাদনের জন্য চরের খাস জমি বরাদ্দ দিলে ওই চরে ঘাস উৎপাদন করে তা খামারের গরুর জন্য স্বল্প মূল্যে সরবরাহের দাবি জানান খামারীরা। একই সঙ্গে গরু ও মহিষের চিকিৎসার জন্য সরকারিভাবে তদারকিরও দাবি তোলেন ওই সংগঠনের ৯০ সদস্যেরই। এদিকে অভিষেক অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান আখতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, বিশেষ অতিথি বিসিক এর ডিজিএম সোহাগ হোসেন, সরকারি উদ্যোক্তা সমন্বয়কারী আরিফ হোসেন, দৌলতখান আবু আবদুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান, মেঘনা ডেইরী ফার্মের সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম , ইউপি মেম্বার আব্দুল হাই সবুজ।  এ সময় খামারীরা নিজ খামারের বর্তমান অবস্থা তুলে ধরেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...